,

লিবিয়ায় অবৈধ ৬০০ অভিবাসী আটক

news-image

লিবিয়ায় আফ্রিকার ৬০০ অবৈধ অভিবাসীকে আটক করেছে যারা ইউরোপে পাড়ি দেয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। শনিবার দেশটির আইনশৃঙ্খলা বাহিনী তাদেরকে আটক করেছে। লিবিয়ার কোস্টগার্ড জানায়, ত্রিপোলিতে ব্যাপক অভিযান চালিয়ে এসব অভিবাসীকে আটক করা হয়। এ সময় টেলিযোগাযোগের সরঞ্জামও উদ্ধার করা হয়। এসব অভিবাসীকে ত্রিপোলির বন্দীশিবিরে বসিয়ে রাখা হয়েছে। তবে তাদের খাবার ও পানি দেয়া হয়েছে। লিবিয়ার রয়েছে ১,৭৭০ কিলোমিটার সমুদ্রসীমা। লিবিয়ার উপকূল থেকে ৩০০ কিলোমিটার দূরেই ইতালির ল্যাম্পেদুসা দ্বীপ। আফ্রিকার বহু অভিবাসী লিবিয়া হয়ে এই ল্যাম্পেদুসায় অবতরণ করেন। ২০১১ সালের অভ্যুত্থানের পর থেকেই লিবিয়ায় এই মানবপাচার ব্যবস্থা জমজমাট।

লিবিয়ায় এখন দুটি সরকার। তবে রাজধানী ত্রিপোলি যারা শাসন করছে তারা আন্তর্জাতিক সমর্থন পায়নি। উভয় সরকারই অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ব্যাপক অভিযান চালাচ্ছে।

সূত্র: এএফপি
 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ