,

এবার মালয়েশিয়ায় গণকবর, রয়েছে শতাধিক লাশ

news-image

এবার মালয়েশিয়ায় পাওয়া গেল মানব পাচারের শিকার হতভাগ্য অভিবাসীদের গণকবর। মালয়েশিয়ার স্থানীয় সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী থাই সীমান্তবর্তী মালয়েশিয়ার সীমান্ত শহর পাডাং বেসারের কাছাকাছি অবস্থিত ওই গণকবরে শতাধিক রোহিঙ্গা অভিবাসীর মৃতদেহ রয়েছে।

স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে মালয়েশিয়ার দি স্টার অনলাইন জানিয়েছে, শুক্রবার রাত থেকে গণকবরের স্থানে পুলিশ ও ফরেনসিক বিশেষজ্ঞদের দল অবস্থান করছেন। তবে সংবাদমাধ্যমের কাছে এখনও গণকবরটির অবস্থান সম্পর্কে তথ্য গোপন রেখেছে কর্তৃপক্ষ।

স্থানীয় পুলিশের প্রধান তান শ্রী খালিদ আবু বাকার সোমবার সংবাদ সম্মেলনে গণকবরের ব্যাপারে বিস্তারিত জানাবেন বলে জানিয়েছে পত্রিকাটি।

মালয়েশিয়ার পাডাং বেসার জেলা পুলিশ সদর দফতরের এক কর্মকর্তা দি স্টারকে জানান, গণকবরটি সংরক্ষিত এলাকায় অবস্থিথ এবং সেখানে বেসামরিক লোকের প্রবেশাধিকার নেই। বর্তমানে পুলিশ ওই স্থান ঘিরে রেখেছে। স্থানটি পাহাড়ি এলাকা বলেও জানান তিনি।

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ