,

কাউন্সিলর আক্তার হোসেনের মহাত্মা গান্ধী শান্তি পদক লাভ

news-image

আমিরজাদা চৌধুরী : সমাজসেবা ও মানব কল্যানে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ “ মহাত্মা গান্ধী শান্তি পদক ” পেয়েছেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ৩ নং ওয়ার্ডের তিনবার বিজয়ী কাউন্সিলর আক্তার হোসেন চৌধুরী। গত ১৮ মে সোমবার বিকেলে ঢাকার পুরানো পল্টন, মুক্তি ভবনের মৈত্রী মিলনায়তনে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে “ শিশু শ্রম নিয়ন্ত্রনে আমাদের করনীয়” আলোচনা সভা ও মহাত্মা গান্ধী শান্তি পদক-২০১৫ বিতরণ অনুষ্ঠানে বাংলাদেশ স্বপ্নকুড়ি ফাউন্ডেশন তাকে এই সম্মাননা প্রদান করেন।
“মহাত্মা গান্ধী শান্তি পদক” প্রদান উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও সুপ্রীম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ূন।
বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক ও বাংলাদেশ স্বপ্নকুড়ি ফাউন্ডেশনের সভাপতি আলহাজ্ব হাসিবুর রহমান মানিকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা উদ্বোধন করেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদ।
প্রধান আলোচক ছিলেন ভাষা সৈনিক রেজাউল করিম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও সাবেক ডিআইজি (এস.বি) প্রফেসর মোঃ আনোয়ার হোসেন।
অনুষ্ঠানে অতিথিবৃন্দ কাউন্সিলর আক্তার হোসেন চৌধুরীর হাতে “মহাত্মা গান্ধী শান্তি পদক” তুলে দেন।
উল্লেখ্য এর আগে ২০১৪ সালের ৩০ নভেম্বর একই সংগঠন “সমাজসেবায় বিশেষ অবদান ও সফল কাউন্সিলর হিসেবে ” কাউন্সিলর আক্তার হোসেনকে “বঙ্গবীর জেনারেল ওসমানী স্মৃতি পদক” প্রদান করেন।
 

 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে