,

কসবায় মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠানে আইনমন্ত্রী আনিসুল হক

news-image

কসবা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় শনিবার দুপুরে কৃতি শিক্ষার্থীদের মেধাবৃত্তি দেয়া হয়েছে। ঢাকাস্থ কসবা উপজেলা সমিতি এ মেধাবৃত্তি অনুষ্ঠানের আয়োজন করে। জেলা পরিষদ মিলনায়তনে সমিতির সভাপতি মো. সেলিম মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। বিশেষ অতিথি ছিলেন; কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আনিছুল হক ভুইয়া, কসবা উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আরিফুল ইসলাম।
বক্তব্য রাখেন; সমিতির সাবেক সভাপতি প্রকৌশলী কবির আহমেদ ভূইয়া, সাবেক সচিব আজহারুল ইসলাম ভুইয়া, সাবেক সাধারণ সম্পাদক কবির আহাম্মদ খান, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক রাশেদুল কায়সার ভূইয়া। স্বাগত বক্তব্য রাখেন, সমিতির সাধারণ সম্পাদক এম.এ কাইয়ুম।
মাদকমুক্ত সমাজ গঠনে আইনমন্ত্রী সকলের সহযোগিতা কামনা করেন। শিক্ষা প্রকল্পের পাশাপাশি কর্মপরিধি আরো সম্প্রসারণ করার জন্য আহ্বান জানান।
কসবা উপজেলার ৬৬টি প্রতিষ্ঠানের ১শ ৩২ জন কৃতি শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তি দেয়া হয়েছে। প্রত্যেক শিক্ষার্থীকে এক হাজার টাকা মূল্যের প্রাইজবন্ড, সনদ ও বই উপহার দেয়া হয়েছে। এ ছাড়াও উপজেলার তিনটি সেরা শিক্ষা প্রতিষ্ঠানকে ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানে কসবা উপজেলা সমিতির নেতৃবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, কলেজ, বিদ্যালয় ও মাদরাসার প্রধান, গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণিপেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। কসবা ইমাম প্রি-ক্যাডেট প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা সৈয়দ ইমাম অতিথিদের মধ্যাহ্ন ভোজের আয়োজন করেন।
পরে আইনমন্ত্রী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স্র মাঠে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা  এবং কর্মচারীদের সাথে মতবিনিময় সভায় মিলিত হন।


 

 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে