বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

দেশের স্বাধীনতাকে যারা বিশ্বাস করেনা তাদের এদেশে রাজনীতি করার অধিকার নেই -আইনমন্ত্রী আনিসুল হক

news-image

বিশেষ প্রতিনিধি : দেশের স্বাধীনতাকে যারা বিশ্বাস করেনা তাদের এদেশে রাজনীতি করার অধিকার নেই। তিনি ছাত্রলীগের প্রতিটি কর্মীকে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার আহবান জানান। তিনি বলেন, আমার নির্বাচনী এলাকায় গত ১বছরে ৪৮ কোটি টাকার উন্নয়ন কাজ হয়েছে যা বিগত দিনে কোন এমপি,মন্ত্রী এত উন্নয়নমূলক কাজ করতে পারেনি। তিনি বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ড সফল বাস্তবায়নে ছাত্রলীগের নেতা কর্মীদেরকে বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে। তিনি সংগঠনের প্রতিটি কর্মীকে বেশী বেশী লেখা-পড়া করতে হবে এবং দেশকে মায়ের মত ভালবাসতে হবে। গত শুক্রবার বিকেলে কসবা উপজেলা অডিটরিয়ামে উপজেলা ছাত্রলীগ আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী এডভোকেট আনিসুল হক উপরোক্ত মন্তব্য করেন। উপজেলা ছাত্রলীগ সভাপতি মো. এমরান উদ্দিন জুয়েলের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন: উপজেলা চেয়ারম্যান এডভোকেট মো. আনিছুল হক ভূইয়া, আইনমন্ত্রীর সহকারী একান্ত সচিব এডভোকেট মো. রাশেদুল কাওসার ভূইয়া জীবন, উপজেলা আওয়ামীলীগ যুগ্ন আহবায়ক এমজি হাক্কানী, কাজী মো. আজহারুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব রুহুল আমিন ভূইয়া বকুল, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি মো. শফিকুল ইসলাম রঙ্গু ও ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগ সভাপতি মো. মাসুম বিল্লাহ। উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক মো. এমদাদুল হক পলাশের পরিচালনায় বক্তব্য রাখেন: উপজেলা ছাত্রলীগ সহ-সভাপতি মো. রায়হান, যুগ্ন সাধারণ সম্পাদক মো. মনির হোসেন, ছাত্রনেতা গোলাম জিলানী, রুস্তম খা, সুমাইয়া জাহান ভাবনা প্রমুখ।
তাছাড়া মন্ত্রী এলজিইডি’র তত্ত্বাবধানে প্রায় ৬ কোটি টাকা ব্যয়ে তিনলাখপীর-চারগাছ-বাউরখন্ড রাস্তা নির্মাণ, প্রায় ১ কোটি টাকা ব্যয়ে নয়নপুর-চারুয়া রাস্তার নির্মাণ, প্রায় ২ কোটি টাকা ব্যয়ে নয়নপুর-কোনাঘাটা সালদানদীর উপর ব্রীজ নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এছাড়াও ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রনালয়ের অধীন প্রায় ২৯ লাখ টাকা ব্যয়ে নির্মিত চাটুয়াখলা ব্রীজের উদ্বোধন করেন। এ সময় উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আরিফুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মো. আবুল বাছিরসহ বিভিন্ন শ্রেণি পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

এ জাতীয় আরও খবর

বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী

বাংলা‌দে‌শিদের জন্য দুই বছর পর ট্যুরিস্ট ভিসা চালু করছে ভারত

তিস্তাসহ দেশের বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪

দক্ষিণ কোরিয়াকে চমকে দিয়ে প্রথমবার নকআউটে দক্ষিণ আফ্রিকা

আসল রূপে ফিরল ব্রাজিল

লাইট বন্ধ করে সীমান্তে ৯ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

শাকিবের ‘সোলজার’-এ ক্যামিও চরিত্রে সুমন

আইন কর্মকর্তাদের পদত্যাগে ‘স্টান্টবাজি’র অভিযোগ বিএনপির

মালয়েশিয়া শ্রমবাজারে সুখবরের ইঙ্গিত

বেইজিং সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন দুপুরে

বিএনপি–সিপিসি প্রথমবারের মতো সমঝোতা স্মারক