,

বিজয়নগরে স্বেচ্ছাশ্রমে দুই কিমি রাস্তা নির্মাণ কাজ শুরু

news-image

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়নের মনিপুর গ্রামে স্বেচ্ছাশ্রমে প্রায় ২ কিলোমিটার রাস্তার নির্মাণ কাজ শুরু করেছেন এলাকাবাসী। শুক্রবার জুমার নামাজের পর গ্রামবাসী এর নির্মাণ কাজ শুরু করেন।
এলাকাবাসী জানান, শুক্রবার জুমার নামাজের পর এলাকার ৩ শতাধিক মানুষ নিজেদের কোদাল ও টুকরি নিয়ে পত্তন ইউনিয়নের বড়পুকুর পাড় থেকে মনিপুর গ্রামের সেলিম মেম্বারের বাড়ি পর্যন্ত প্রায় ২ কিলোমিটার রাস্তা নির্মাণ কাজ শুরু করে।
স্বেচ্ছাশ্রমে রাস্তা নির্মাণ কাজে গ্রামবাসীকে উদ্বুদ্ধ করেন পত্তন ইউপির ১নং ওয়ার্ডের সদস্য সেলিম মিয়া, বিজয়নগর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এমদাদ বারী, বিজয়নগর উপজেলা যুবলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক এনামুল হক, জেলা জাতীয় ওলামা পার্টির সাধারণ সম্পাদক মওলানা সিরাজ আক্রাম, সমাজসেবক হামিদুল হক ওরফে ছোট মনা।
এ ব্যাপারে উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও মনিপুর গ্রামের বাসিন্দা এমদাদ বারী ও ইউপি সদস্য সেলিম বলেন, দীর্ঘদিন ধরে এই রাস্তাটির জন্য ইউনিয়নের ৭ গ্রামের মানুষ কষ্ট করছে। এই রাস্তাটি নির্মিত হলে এলাকার শিক্ষার্থীসহ গ্রামবাসীর দীর্ঘদিনের কষ্ট লাঘব হবে।
 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে