,

গরুর মাংস খেলে ও বিক্রি করলে ৫ বছরের জেল

news-image

ভারতে যারা গরুর মাংস খাবে এবং বিক্রি করবে তাদেরকে পাঁচ বছরের জেল এবং ১০হাজার রুপী জরিমানা করা হবে বলে ঘোষণা দিলেন দেশটির সংসদ বিষয়ক মন্ত্রী মুখতার আব্বাস নাকভি।

এছাড়াও ভারতে যারা গরুর মাংস ভোজন করেন তাদের দেশত্যাগের পরামর্শ দিয়েছেন মন্ত্রী মুখতার আব্বাস নাকভি। ভারতীয় বার্তা সংস্থা আইএএনএসের বরাত দিয়ে ডন নিউজ শুক্রবার এ খবর দিয়েছে।

নাকভি বৃহস্পতিবার বলেন, ‘এটি কোনো লাভ-লোকসানের বিষয় নয়। গো-মাংস হিন্দুদের জন্য একটি স্পর্শকাতর বিষয়।’ তা ছাড়া ভারতের অনেক মুসলমানও গরু খাওয়ার বিপক্ষে বলে মন্তব্য করেন মন্ত্রী।

তিনি বলেন, ‘যারা গরু না খেয়ে বাঁচতে পারবেন না তারা পাকিস্তান অথবা আরব দেশ কিংবা পৃথিবীর যেখানে গরু নিষিদ্ধ নয় সেখানে চলে যান।’

চলতি বছরের মার্চের প্রথম দিকে দেশটির মহারাষ্ট্রে গরু জবাই, গরুর মালিক হওয়া ও গরু বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ