,

সৌদি আরবে শিয়া মসজিদে আত্মঘাতি বোমা হামলা : হতাহত ৩০

news-image

নিউজ ডেস্ক :  সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশের কাতিফ জেলার আল কাদেহ গ্রামের ইমাম আলী শিয়া মসজিদে জুমার নামাজেই আত্মঘাতি বোমা হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার দুপুরে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মসজিদে প্রায় দেড়’শ মুসল্লি নামাজ পড়ার জন্য অবস্থান করা অবস্থায় এ ঘটনা ঘটে। এবং এতে অন্তত ৩০ জন হতাহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।    

তবে তাৎক্ষণিকভাবে কেউ এ হামলার দায় স্বীকার করেনি। লেবাননের হিজবুল্লাহ আল-মানার টেলিভিশনের প্রচারিত ছবিতে দেখা যায়, মসজিদের ভেতরে হেলে পড়া খুঁটির সঙ্গে ভাঙা কাচ ও কংক্রিটের টুকরো পড়ে আছে। মেঝেতে সারি বেঁধে রাখা হয়েছে কয়েকটি মৃতদেহ। ওই মসজিদে উপস্থিত কামাল জাফর হাসান রয়টার্সকে বলেন, “নামাজের প্রথম রাকাত চলার মধ্যেই বিস্ফোরণ ঘটে।”

আলজাজিরা জানিয়েছে, সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থাও এ হামলার ঘটনা স্বীকার করেছে। তবে এ বিষয়ে কোনো বিস্তারিত তথ্য তারা তাৎক্ষণিকভাবে দেয়নি।

সৌদি আরব নেতৃত্বাধীন আরব জোট পাশের দেশ ইয়েমেনে যখন শিয়া  বিদ্রোহীদের বিরুদ্ধে বিমান হামলা চালাচ্ছে, ঠিক তখনই এই আত্মঘাতি বোমা হামলা ঘটল।   

মধ্যপ্রাচ্যের তেলসমৃদ্ধ এই দেশটির সংখ্যালঘু শিয়াদের একটি বড় অংশের বসবাস পূর্বাঞ্চলীয় প্রদেশের কাতিফ ও আল-আশা জেলায়। এ দুটি জেলার শিয়াদের বিভিন্ন সময়ে অধিকারের দাবিতে সরকারবিরোধী বিক্ষোভেও দেখা গেছে। তবে সেখানে কোনো শিয়া মসজিদে হামলার ঘটনা এই প্রথম।

ইরাক, সিরিয়াসহ মধ্যপ্রাচ্যের বড় একটি এলাকায় খিলাফত ঘোষণা করা ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিরাও একাধিকবার সৌদি আরবে হামলার হুমকি দিয়েছে।

সুত্র: রয়টার্স

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ