বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় নিজ বাড়ি থেকে তরুণীর মরদেহ উদ্ধার

news-image

নিজস্ব প্রতিবেদক ব্রাহ্মণবাড়িয়ায় নিজ বাড়ি থেকে তানিয়া আক্তার (২০) নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে সদর উপজেলার রাজঘর গ্রাম থেকে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে। নিহত তানিয়া রাজঘর গ্রামে আক্তার মিয়ার মেয়ে।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, গত ৫ এপ্রিল জেলার আশুগঞ্জ উপজেলার মধুপুর গ্রামের লিটন মিয়ার সাথে সদর উপজেলার রাজঘর গ্রামের তানিয়া আক্তারের বিয়ে হয়। বিয়ের পর থেকেই পারিবারিক নানা বিষয় নিয়ে লিটন ও তানিয়ার মধ্যে কলহ চলে আসছিল। গত বুধবার তানিয়া তার নিজ বাড়ি রাজঘর গ্রামে চলে আসেন। পরে শুক্রবার বিকেলে তানিয়া তার নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তানিয়ার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) যুবরাজ বিশ্বাস জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জের ধরেই তানিয়া আত্মহত্যা করে থাকতে পারেন। তবে বিষয়টি তদন্ত করা হচ্ছে।

 

এ জাতীয় আরও খবর

বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী

বাংলা‌দে‌শিদের জন্য দুই বছর পর ট্যুরিস্ট ভিসা চালু করছে ভারত

তিস্তাসহ দেশের বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪

দক্ষিণ কোরিয়াকে চমকে দিয়ে প্রথমবার নকআউটে দক্ষিণ আফ্রিকা

আসল রূপে ফিরল ব্রাজিল

লাইট বন্ধ করে সীমান্তে ৯ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

শাকিবের ‘সোলজার’-এ ক্যামিও চরিত্রে সুমন

আইন কর্মকর্তাদের পদত্যাগে ‘স্টান্টবাজি’র অভিযোগ বিএনপির

মালয়েশিয়া শ্রমবাজারে সুখবরের ইঙ্গিত

বেইজিং সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন দুপুরে

বিএনপি–সিপিসি প্রথমবারের মতো সমঝোতা স্মারক