,

সৌদি আরবের শিয়া মসজিদে বোমা হামলা : নিহত ৩০

news-image

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের পূর্বাঞ্চলে একটি শিয়া মসজিদের আত্মঘাতি বোমা হামলা হয়েছে। এতে কমপক্ষে ৩০ জন মুসল্লি নিহত হয়েছেন।
সৌদি আরবের সরকারি নিউজ এজেন্সি সূত্রে প্রকাশিত খবরে জানা যায়, সৌদি আরবের পুর্বাঞ্চলের একটি গ্রামে আলী মসজিদে ভয়াবহ এ হামলার ঘটনা ঘটে। মসজিদটিতে ১৫০ জন মুসল্লি নামাজের জন্য উপস্থিত ছিলেন। যার মধ্যে ৩০ জন তাৎক্ষণিক নিহত হন। আহত হয়েছেন আরো অনেক মুসল্লি।
ঘটনার প্রত্যক্ষদর্শী একজন জানান, মসজিদটিতে অন্য দিনের মতোই নামাজ আদায়ের জন্য আমরা উপস্থিত হয়েছিলাম। হঠাৎ করেই বিকট শব্দে বোমা বিস্ফোরণ হয়। ঘটনায় ৩০জন নিহতের পাশাপাশি গুরুতর আহত হয়েছেন অনেকেই।
সৌদি আরবের প্রশাসনের পক্ষ থেকে এই হামলার বিষয়ে এখন পর্যন্ত কোনো কিছু জানানো হয়নি। হামলার বিষয়টিও কোনো গোষ্ঠি স্বীকার করেনি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে