,

হবু স্ত্রী’কে ২৩ লাখ রুপির আংটি দিলেন শহীদ!

news-image

বিনোদন প্রতিবেদক : শীঘ্রই বিয়ে করছেন বলিউডের রোমান্টিক বয় খ্যাত অভিনেতা শহীদ কাপুর। ইতিমধ্যে নাকি আশীর্বাদও সম্পন্ন করে ফেলেছেন তিনি। আর সেই আশীর্বাদ অনুষ্ঠানেই নাকি ২৩ লাখ রুপি মূল্যের আংটি উপহার দিয়েছেন হবু স্ত্রী মীরা রাজপুতকে!
জানা গেছে, বলিউড সুপারস্টার শহীদ কাপুর আর দিল্লীর মেয়ে মীরা রাজপুতের আশীর্বাদ সম্পন্ন হয়েছে ১৬ মে। এই অনুষ্ঠান মীরাদের ছত্তরপুরের খামার বাড়িতে অনুষ্ঠিত হয়। এর জন্য নাকি মীরা এবং তার বন্ধুরা মিলে নিজেরা হাতে তৈরী আমন্ত্রণ পত্র তৈরি করেছেন। আর ওখানেই শহীদ অনুষ্ঠানে একটা হিরের আংটি উপহার দেন হবু স্ত্রীকে। যার মূল্য ২৩ লাখ রুপি!
শহীদ নাকি নিজেই ওই আংটির নক্সা করেছেন। বানিয়েছেন দিল্লির একজন স্বর্ণকার। শহীদ নাকি মীরার পছন্দের কথা মাথায় রেখে আংটি ডিজাইন করেছেন।
উল্লেখ্য, দিল্লীর মেয়ে মীরা রাজপুতকে ডিসেম্বরে বিয়ের কথা থাকলেও এখন ঠিক হয়েছে ১০ জুন। আর বিয়ের আসর বসার কথা রয়েছে গ্রিসে।

এ জাতীয় আরও খবর

আলমনগরে মেধাবীদের বৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ, উন্নয়নে অগ্রাধিকারের আশ্বাস এমপি আব্দুল মান্নানের

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

পূজার আয়োজনে ঘরেই বানান নারিকেলের নাড়ু

লোকসান ও বিদ্যুৎ বিলের চাপে বন্ধ হচ্ছে উল্কা সিনেমা হল

সব সম্প্রদায়ের অধিকার রক্ষার কথা বলল বাংলাদেশি জাতীয়তাবাদ: রিজভী

মঙ্গলবার থেকে টানা ৫ দিনের ছুটি, ছুটিতে থাকবেন না যারা

ঢাকায় তাপমাত্রা অপরিবর্তিত থাকার আভাস

ফ্রান্সে বিক্ষোভ-সহিংসতা, গ্রেপ্তার ২ হাজার ৪০০

সেঞ্চুরির পর ঘরোয়া ক্রিকেটের প্রশংসায় আগা সালমান

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা

জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন প্রধানমন্ত্রীর

ফ্রান্সে সহিংসতা, অপরাধীদের শাস্তির হুঁশিয়ারি ম্যাক্রনের