,

বিশ্বে সন্ত্রাসী হামলায় ঝুঁকিপূর্ণ শহরের তালিকা

news-image

আন্তর্জাতিক ডেস্কসারা বিশ্বের ১ হাজার ৩শ বাণিজ্যিক কেন্দ্র ও শহর নিয়ে একটি সমীক্ষা করেছে লন্ডন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ‘ভিরিস্ক ম্যাপলিক্রফট’। গ্লোবাল এলার্ট ড্যাসবোর্ড (জিএডি) নামের এই সমীক্ষাটিতে ভারতের ২টি শহর ইম্পাল ও শ্রীনগর সবচেয়ে বেশি সন্ত্রাসী হামলার ঝুঁকিতে রয়েছে। খবর টাইমস অব ইন্ডিয়ার।
ইম্পাল ও শ্রীনগর ছাড়াও দেশটির বাণিজ্যিক কেন্দ্র ও জনসংখ্যা নিয়ে করা ১১৩টি শহরকে মারাত্মক, মাধ্যম ও সামান্য সন্ত্রাসী হামলার ঝুঁকিতে রয়েছে বলে চিহ্নিত করেছে ‘ভিরিস্ক ম্যাপলিক্রফট’।
তালিকার নিচের দিক দিয়ে ৩২ পয়েন্ট নিয়ে ইম্পাল ও ৪৯ পয়েন্ট নিয়ে শ্রীনগর মারাত্মক সন্ত্রাসী হামলার ঝুঁকিতে রয়েছে। এর পরের সারিতে চেন্নাই, বেঙ্গালোর,পুনে ও হায়দারাবাদ। এছাড়া নাগপুর, কলকাতা, দিল্লি ও মুব্বাই মাধ্যম সারির ঝুঁকিপুর্ণ শহর হিসেবে চিহ্নিত করা হয়েছে।
সারা বিশ্বের ১৩শ শহরের মধ্যে মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছে ৬৪টি শহর। এরমধ্যে অধিকাংশই মধ্যপ্রাচ্য ও এশিয়ার মধ্যেই অবস্থিত। মাত্র তিনটি শহর ইউরোপে অবস্থিত বলে ‘ভিরিস্ক ম্যাপলিক্রফট’র নতুন গ্লোবাল এলার্ট ড্যাসবোর্ড (জিএডি)’র সমীক্ষায় দেখানো হয়েছে। ২০০৯ সাল থেকে এ সংগঠনটি সারা বিশ্বে সমীক্ষা চালাচ্ছে।
কয়েক বছর ধরে ইরাকের রাজধানী বাগদাদ তালিকার শীর্ষে অবস্থান করছে। ২০১৪ সালের ফেব্রুয়ারি থেকে করা নতুন জিএডি এ সমীক্ষাটি ইরাকের আরো ৫টি শহরও মারাত্মক ঝুঁকিতে রয়েছে বলে তালিকায় প্রকাশ করেছে। ইরাকের রাজধানী বাগদাদ ছাড়া বাকি শহরগুলো হলো- মসল, আল রামাদি, বাকুবাহ, কিরকুক ও আল-হিল্লাহ মারাত্মক ঝুঁকিতে রয়েছে।
এছাড়াও তালিকাতে রয়েছে ইয়েমেনের সানা, নাইজেরিয়ার বোকো হারাম, ফ্রান্সের প্যারিস। এছাড়া বেলজিয়াম,কানাডা, অষ্ট্রেলিয়াও রয়েছে এই তালিকায়।
২০১৪ সালের ফেব্রুয়ারি থেকে করা নতুন জিএডি এ সমীক্ষাটিতে দেখানো হয়েছে, এ সময়ের মধ্যে ইরাকের এই শহরগুলোতে ৩৮০টি সন্ত্রাসী হামলা চালানো হয়েছে। এ হামলায় ১ হাজার ১শ ৪১জন প্রাণ হারিয়েছে। আর আহত হয়েছে ৩ হাজার ৬শ ৫৪জন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে