,

ছাত্রলীগের দু’গ্রুপে সংঘর্ষ, আহত ২০

news-image

অপরাধ ডেস্কচরফ্যাশনে দক্ষিণ আইচা থানা ছাত্রলীগের কমিটি গঠনকে কেন্দ্র করে দুই গ্রুপে সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছে উভয় পক্ষের অন্তত ২০ জন।

বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার দুপুর পর্যন্ত দফায় দফায় এ সংঘর্ষ হয়। আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক।

স্থানীয়রা জানায়, দক্ষিণ আইচা থানা ছাত্রলীগের কমিটি গঠন নিয়ে সভাপতি রাসেল ও সাধারণ সম্পাদক রিমন গ্রুপের মধ্যে বৃহস্পতিবার রাতে সংঘর্ষের সূত্রপাত হয়। পরে এক গ্রুপের নেতৃত্ব দেন আওয়ামী লীগ নেতা চরম্যানকা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রব। অপর গ্রুপটি দক্ষিণ আইচা থানা আওয়ামী লীগের সম্পাদকের নেতৃত্বে দফায় দফায় সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষ চলাকালে উভয়পক্ষের আহত হয় অন্তত ২০ জন। এদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক।

এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। বর্তমানে পার্শ্ববর্তী তিন থানা থেকে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান দক্ষিণ আইচা থানার দায়িত্বরত উপপরিদর্শক (এসআই) তারিকুল ইসলাম।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে