,

ইউটিউবে ভিডিও দেখুন আরও সহজে

news-image

প্রযুক্তি ডেস্কইন্টারনেটে ভিডিও দেখার ক্ষেত্রে যে ওয়েবসাইটের নামটি প্রথমেই আসে, সেটি হল ইউটিউব। রিভিউ থেকে শুরু করে টিউটোরিয়াল কিংবা অন্য যেকোনো ধরণের ভিডিও, সবই আছে ইউটিউবে।

অন্যান্য ওয়েবসাইটের মত ইউটিউবেও আছে বেশকিছু শর্টকাট। আর এর মাধ্যমে একটি ভিডিও দেখা কিংবা ভিডিও দেখার সময় আনুষঙ্গিক কিছু কাজ আরও দ্রুত করা সম্ভব।

আপনাদের জন্য আজ এমনই কিছু শর্টকাট তুলে ধরা হল:

J: ভিডিও দেখার সময় এই বাটন চাপলে ১০ সেকেন্ড পেছন থেকে আবার দেখা যাবে
K: ভিডিও প্লে কিংবা পজ করার জন্য রয়েছে এই বাটনটি
L: ভিডিও ১০ সেকেন্ড ফরওয়ার্ড করা যায় এই বাটনটি চেপে
M: মিউট করার জন্য আছে M বাটন
এছাড়া আরও কিছু শর্টকাট আছে যা কেবল ভিডিও প্লেয়ারের উপর ক্লিক করার পর কার্যকর হয়।

লেফট/ রাইট অ্যারো: ভিডিও ৫ সেকেন্ড ফরওয়ার্ড হবে এই বাটন চাপলে
আপ/ডাউন অ্যারো: ভলিউম কমানো কিংবা বাড়ানো যাবে এই দুটি কী ব্যবহার করে
1 থেকে 9 কী: ভিডিওর ১০% থেকে ৯০% পর্যন্ত স্কিপ করা যাবে এসকল বাটন প্রেস করে
Home: এই বাটন চাপলে ভিডিও একেবারে প্রথম থেকে শুরু হবে
End: এই বাটন প্রেস করলে ভিডিও একেবারে শেষের দিকে চলে যাবে
F: পুরো ডিসপ্লে জুড়ে ভিডিও দেখতে চাইলে প্রেস করুন এই বাটনটি
Esc: ফুলস্ক্রিন মোড বন্ধ করতে রয়েছে এই বাটন

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা