,

আখাউড়ায় প্রতিবেশীর লাঠির আঘাতে আহত কৃষক চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

news-image

বিশেষ প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার প্রত্যন্ত গ্রামে প্রতিবেশীর লাঠির আঘাতে আহত কৃষক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। গত বৃহস্পতিবার মধ্যরাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। নিহত কৃষকের নাম নবী হোসেন (৬০)। তিনি উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের নোয়া মোড়া এলাকার হাছন আলীর ছেলে। জানা যায়, গত মঙ্গলবার সকালে নবী হোসেন ও প্রতিবেশী সাজন মিয়ার ছেলে জুলহাসের পরিবারের লোকদের তর্ক-বিতর্কের  ঘটনা ঘটে। এ ঘটনার জের ধরে জুলহাস মঙ্গলবার সন্ধ্যার পর কৃষক নবী হোসেন এর উপর অতর্কিত হামলা করে। এসময় জুলহাসের লাঠির উপর্যপুরি আঘাতে গুরুতর আহত হয় নবী হোসেন। তাকে পরিবারের লোকজন উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নিয়ে আসে।এসময় কর্তব্যরত চিকিৎসক মাথায় গভীর আঘাত ও মস্তিস্কে রক্ত ক্ষরণের জন্য তাকে আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। এ ঘটনায় নবী হোসেন এর স্ত্রী সালেহা বেগম বাদী হয়ে আখাউড়া থানায় মামলা দায়ের করেন। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত ১২ টায় তার মৃত্যু ঘটে।

 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে