,

জামিনে মুক্তি পেলেন শমসের মবিন

news-image

ডেস্ক রির্পোট গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী।

আজ শুক্রবার দুপুর সোয়া ১টার দিকে তিনি মুক্তি পান। এর আগে সবগুলো মামলা থেকে জামিন পান তিনি।

কাশিমপুর কারাগার-২-এর কারাধ্যক্ষ (জেলার) নাসির আহমেদ বলেন, গতকাল বৃহস্পতিবার শমসের মবিন চৌধুরীর জামিননামা কাশিমপুর কারাগারে আসে। যাচাই-বাছাই শেষে আজ দুপুরে তাঁকে মুক্তি দেওয়া হয়।

গত ৯ই জানুয়ারি বনানীর বাসা থেকে তাকে আটক করে পুলিশ। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আদালতে হাজিরা দেয়াকে কেন্দ্র করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় আওয়ামী লীগের এমপি ছবি বিশ্বাসের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নেয়া হয়েছিল।

শমসের মবিন চৌধুরীর বিরুদ্ধে গাড়িতে অগ্নিসংযোগ, ভাঙচুর ও নাশকতার মামলা রয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে