,

প্রধান সড়কে দাঁড়িয়ে স্বামীকে জেসিকার এক মিনিটের চুম্বন

news-image

বিনোদন প্রতিবেদকগান দিয়ে শ্রোতাদের মন অনেক আগেই জয় করেছেন জেসিকা সিম্পসন। এর বাইরে হলিউডের বেশ কিছু ছবিতে অভিনয় করেও হয়েছেন প্রশংসিত। পাশাপাশি ছোট পর্দার কয়েকটি রিয়্যালিটি শোতে অংশ নিয়ে ছিলেন আলোচনায়। ব্যক্তিগত জীবনে আমেরিকান ফুটবলার এরিক জনসনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি গত বছর। যদিও এটি তার দ্বিতীয় বিয়ে। তবে বিয়ের এক বছর হলেও ২১ মে তাদের প্রেমের সম্পর্কের পূর্ণ হয়েছে ঠিক পাঁচ বছর। আর দীর্ঘ সম্পর্কের পূর্তি উদযাপন করতে গিয়ে এরিকের জন্য নানা ধরনের চমকপূর্ণ আয়োজন রেখেছিলেন তিনি। পুরো দিনটি তার সঙ্গে ছিলেন তিনি। সব কাজ বাদ দিয়েছিলেন সেদিন। একটু পর পর পোস্ট করছিলেন এরিক ও তার বিভিন্ন সময়ের ছবি। যেন পুরোপুরি আবেগে ভাসছিলেন জেসিকা। এ দিনটিকে নিজের জীবনের সবচেয়ে ‘সেক্সি ডে’ হিসেবেও ঘোষণা দিয়েছেন তিনি টুইটারে। আর হবেইবা না কেন! এদিন স্বাভাবিক ঘটনার মধ্যেও এরিককে চমকে দেয়ার জন্য একটি অদ্ভুত কা- ঘটালেন তিনি। দুপুর ঠিক ১১টায় যখন লস অ্যাঞ্জেলেসে ব্যাপক ব্যস্ত সময় কাটছিলো, ঠিক তখন জেসিকা একটি প্রধান সড়কে এরিককে নিয়ে হাজির হন। আর সেখানেই দাঁড়িয়ে সবার সামনে তাকে চুম্বন করেন জেসিকা। দীর্ঘ প্রায় এক মিনিটের এই চুমুদৃশ্যটি দেখে অবাক হয়ে যান উপস্থিত সবাই। অবাক হয়েছেন এরিকও। কারণ, এটা তার জন্য চমক ছিল। কিছুই জানতেন না তিনি। প্রধান সড়কে চুম্বনের মাধ্যমে ভালবাসা প্রকাশের এই অভিনব বিষয়টি ফলাও করে প্রকাশ করে আমেরিকার সংবাদ মাধ্যমগুলো। এরিকের প্রতি ভালবাসার কথা বলতে গিয়ে টুইটারে জেসিকা সিম্পসন লিখেছেন, এরিক আমার জীবনে আশীর্বাদস্বরূপ। কারণ, সে আমার জীবনে আসার পর বদলে যেতে থাকি আমি। একটি পরিপূর্ণ সুখের সময় আমি পার করছি। আর ২১শে মে ছিল সম্পর্কের ৫ বছরের পূর্তি। তাই দিনটি একটু অন্যভাবে উদযাপন করতে চেয়েছি। সবাই দোয়া করবেন যেন আমরা সারা জীবন এভাবে থাকতে পারি। 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে