,

তৃতীয়বারের মত চেয়ারম্যান হলেন-শামীমুল হক

news-image

স্টাফ রিপোর্টার সরাইল : সরাইলের দেওড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা পরিষদের এডহক কমিটি অনুমোদন পেয়েছে। বৃহস্পতিবার বহু কাঙ্খিত এ কমিটির অনুমোদন দিয়েছে কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ। বোর্ডের বিদ্যালয় পরিদর্শক সমেশ কর চৌধুরী স্বাক্ষরিত এক পত্রে দৈনিক মানবজমিন পত্রিকার রির্বাহী সম্পাদক ও রম্য লেখক শামীমুল হককে চেয়ারম্যান, মোঃ নূরুল ইসলামকে অভিভাবক প্রতিনিধি, শেখ আবু জায়েদকে শিক্ষক প্রতিনিধি ও প্রধান শিক্ষক বাবু মোহিত কুমার দেবকে  সদস্য সচিব করে চার সদস্যের কমিটি অনুমোদন দিয়েছেন। বিদ্যালয় সূত্রে জানা যায়, শামীমুল হক ২০১২ খ্রিষ্টাব্দে প্রথম বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হন। পরে ২০১৩ খ্রিষ্টাব্দের ৮ মে নির্বাচিত অভিভাবক প্রতিনিধিদেও ভোটে দ্বিতীয়বার ব্যবস্থাপনা পরিষদেও সভাপতি নির্বাচিত হন। এ বছরের গত ৯ এপ্রিল সভায় কোরাম সংকট দেখা দেওয়ায় নির্বাচন হয়নি। বিষয়টি রেজুলেশন করে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ ছাইদুর রহমান শিক্ষা বোর্ডেও আইন শাখায় প্রেরন করেন। আইন শাখা বিদ্যালয়ে একটি এডহক কমিটি গঠনের পরামর্শ দেয়। বিদ্যালয় কর্তৃপক্ষ একটি এডহক কমিটি গঠনের জন্য বোর্ড কর্তৃপক্ষের অনুমতি প্রার্থনা করে। বোর্ড অনুমতি দেয়। তৃতীয়বারের মত ওই এডহক কমিটির চেয়ারম্যান নির্বাচিত হলেন শামীমুল হক।      

 

 

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর