,

কম্পিউটারের গতি বাড়বে কয়েক হাজার গুণ

news-image

প্রযুক্তি ডেস্ক : যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব উটাহ এর একদল কম্পিউটার বিজ্ঞানী রীতিমত তাক লাগানো আবিষ্কারের ঘোষণা দিয়েছেন। গত সোমবার তারা জানিয়েছেন, সুপার কম্পিউটারের তথ্য প্রক্রিয়ার গতি কয়েক হাজার গুণ বেড়ে যাবে, এমন প্রযুক্তি উদ্ভাবন করেছেন তারা।

বর্তমান কম্পিউটার যেকোনো তথ্য প্রক্রিয়া করে ইলেক্ট্রন ব্যবহার করে, এই ইলেক্ট্রন আবার পরিবহন করা হয় তারের সাহায্যে। তবে বিজ্ঞানীরা তথ্য পরিবহনের জন্য অতিসূক্ষ্ণ রশ্মি বিভাজক (বিমসস্প্লিটার) তৈরি করেছেন যা তথ্য পরিবহন ও প্রক্রিয়াকরণের জন্য ফোটন ব্যবহার করে।

এই পরিবাহীটি চুলের চেয়ে ৫০ গুণ পাতলা। ফলে ছোট আকারের একটি কম্পিউটার চিপসে কয়েক মিলিয়ন বিমসস্প্লিটার সংযুক্ত করা যাবে।

কম্পিউটার প্রকৌশল বিভাগের অধ্যাপক রাজেশ মেনন বিষয়টি ন্যাচার ফটোট্রনিক্স সাময়িকীতে ব্যাখ্যা করেছেন এভাবে: বস্তু জগতে আলোর গতি সর্বাধিক এবং এটি ধ্রুবক। সুতরাং আলোর চেয়ে বেশি গতিতে তথ্য পরিবহন আর অন্য কোনো উপায়ে সম্ভব নয়।

বর্তমানে আলোর সাহায্যে তথ্য পরিবহন করা গেলেও তা কম্পিউটারে প্রক্রিয়া করার সময় ইলেক্ট্রনে রূপান্তরিত করতে হয়। ফলে গতি কমে যায়। সুতরাং এ প্রক্রিয়া আরো গতিশীল করতে হলে আলোর কাছেই যেতে হবে।

এখন কম্পিউটার চিপে বিমসস্প্লিটার ব্যবহার করলে ওই সমস্যা আর থাকবে না। ফলে কম্পিউটারের গতি বাড়বে কয়েক হাজার গুণ। বিজ্ঞানী রাজেশ বলছেন, এমন প্রযুক্তি সম্বলিত সুপার কম্পিউটার পেতে আরো বছর তিনেক অপেক্ষা করতে হবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে