,

শাহজালালে ১০ লক্ষ টাকার বিদেশী সিগারেটসহ যাত্রী আটক

news-image

অপরাধ ডেস্ক : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৩৫০ কার্টন বিদেশি সিগারেটসহ মো. শাহীন শেখ নামে এক যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ। জব্দকৃত সিগারেটের বাজারমূল্য ১০ লক্ষ টাকা। অবৈধভাবে আমদানি করে ঘোষণা ছাড়াই বিমানবন্দর দিয়ে সিগারেটগুলো খালাস করার চেষ্টা করেছিল আটক যাত্রী।

শুল্ক গোয়েন্দা বিভাগের সহকারি কমিশনার উম্মে নাহিদা আক্তার তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে এমএইচ ১০২ নম্বর ফ্লাইটে ওই যাত্রী দুপুর ১২টার দিকে বাংলাদেশে আসে। এরপর ১২টা ২০ মিনিটে বিমানবন্দরের গ্রিন চ্যানেল পার হওয়ার সময় তাকে আটক করা হয়।

ওই যাত্রীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও তিনি জানান।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা