,

সব কিছু ওকে

news-image

বিনোদন প্রতিবেদকজাজের সঙ্গে আমার কিছু হয়নি। আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা আর একসঙ্গে কাজ করব না। সবাই আলাদা আলাদাভাবে কাজ করব। আমার দৃষ্টিতে আমাদের সব কিছু ঠিক আছে। কোনও ভুল বুঝাবুঝি নাই। সব কিছু ওকে আছে।’
 
নায়িকা মাহিয়া মাহি এ কথাগুলো বলেছেন। তার কথা বলার মধ্যে একটা জড়তা ছিল। সতর্কও ছিলেন, যাতে মুখ ফসকেও কোনও কথা বের না হয়। তবে সাম্প্রতিক পত্র-পত্রিকার ভূমিকা এবং তার ব্যক্তিগত কিছু বিষয় ফাঁস হয়ে যাওয়ায় তিনি কিছুটা বিব্রত আছেন। বললেন, ‘আমার আপত্তিকর ভিডিও প্রকাশ এবং আমার বিরুদ্ধে যা লেখালেখি হচ্ছে তা একজনের ষড়যন্ত্রেই হচ্ছে।’
 
কে সে একজন জানতে চাইলে তিনি বলেন, ‘আমি তো জানি না একজনটা কে।’তাহলে একজন করছে বলে বলছেন কিভাবে?
 
জবাবে মাহি বলেন, ‘আমি তার নাম জানি। কিন্তু আমার মুখ দিয়ে বলতে চাই না। আমার আপত্তিকর ভিডিও প্রকাশ করে কোনও লাভ নেই। দর্শক জানে আমি কেমন নায়িকা।’
মাহি বড় ধরনের কোনও নায়িকা না হলেও তার একটা দর্শক গ্রহণযোগ্যতা আছে। তিনি পোড়ামন বা অনেক সাধের ময়না ছবিতে যেমন উতরে গেছেন তেমনি ইফতেখার চৌধুরীর এ্যাকশন ছবিতেও উতরে গেছেন।
 
জাজ মাল্টিমিডিয়া একটা সময় পার করেছে, যখন মাহিকে তারকা হিসেবে গড়ে তোলার জন্য প্রাণান্তকর পরিশ্রম করেছে। কিন্তু তাকে প্রযোজনা প্রতিষ্ঠানটি কুক্ষিগত করে রাখে। কারও ছবিতে কাজ করতে দেয়া হয়নি। এক সময় গুজব রটে যায়, জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আজিজুর রহমান তাকে বিয়ে করেছেন। এই প্রযোজনা প্রতিষ্ঠানের দেখাশোনা করার দায়িত্বে ছিলেন শীষ মনোয়ার নামের একজন।
 
তিনি অপহরণ মামলায় গ্রেপ্তার হওয়ার পর, পুলিশের জিজ্ঞাসাবাদেও এমন তথ্য পাওয়া গেছে। মাহি এখন এসব ঘ্যাড়াকলের বাইরে। প্রশ্ন কোনও নির্মাতাই জাজ মাল্টিমিডিয়ার বাইরে মাহিকে নিয়ে ভাবতে পারছেন। সম্প্রতি তার একটি সেক্স ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে রিলিজ হওয়ার পর নির্মাতাদের মধ্যেও তার সম্পর্কে বিরুপ প্রতিক্রিয়া হয়েছে। মাহি সেটাকে তেমন একটা পাত্তা দিচ্ছেন না। এছাড়া তার শিথিল পোশাকের কিছু ছবিও প্রকাশ পেয়েছে ইতোমধ্যে। এই নিয়েও তিনি উচ্চবাচ্য না করে শুধু ‘একজনের ষড়যন্ত্র’ বলে বক্তব্য শেষ করেছেন।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ