বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

মৎসজীবিরা বাংলাদেশের অবহেলিত সম্প্রদায়

news-image

স্টাফ রিপোর্টার সরাইল : সরাইলে জেলেদের নিবন্ধন  ও পরিচয় পত্র প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা মিলনায়তনে ইউএনও মোহাম্মদ এমরান হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত বিতরন সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য এডভোকেট জিয়াউল হক মৃধা। এ ছাড়া বক্তব্য রাখেন- উপজেলা পরিষদেও ভাইস চেয়ারম্যান মোঃ শের আলম মিয়া, জেলা মৎস কর্মকর্তা মোঃ নূরুল ইসলাম, সরাইল উপজেলা মৎস কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির প্রমূখ। অনুষ্ঠানে প্রধান অতিথি ও অন্যান্য বক্তারা বলেন, মৎসজীবিরা বাংলাদেশের অবহেলিত সম্প্রদায়। মুক্তিযুদ্ধে তাদের অনেক ভূমিকা ছিল। বঙ্গবন্ধু সরকারের আমলে এদের ভাগ্যের পরিবর্তন হয়েছিল। বিএনপি সরকারের আমলে এ সম্প্রদায়ের অধিকাংশ লোক হিন্দু হওয়ায় অবহেলিত হয়ে পড়ে। শেখ হাসিনার সরকারের আমলে জেলেদের সুযোগ সুবিধা আবার বেড়ে যায়। শুধু প্রকৃত জেলেদেরকে সরকারি খাস পুকুর পাইয়ে দিতে হাসিনা সরকার ‘জাল যার, জলা তার’ শ্লোগানটিকে সামনে এনে প্রকৃত মৎসজীবি সমিতিকে প্রাধান্য দিয়ে নীতিমালা করেন। কিন্তু দূর্নীতি পরায়ন আমলাদের কারনে লক্ষ্য বাঁধাগ্রস্থ হচ্ছে। কিছু টাউট বাটপার মৎসজীবি সেজে টাকার বিনিময়ে রাতারাতি সমিতির নিবন্ধন করে জেলেদের রিজিখে আঘাত করছে। এ সকল মধ্যসত্ব ভোগী দালাল চক্রের শোষণ থেকে দেশের জেলেদের বাঁচানোর আহবান জানান এমপি। তিনি অসৎ কর্মকর্তাদের বিরোদ্ধে সোচ্ছার হয়ে রুখে দাঁড়ানোর অনুরোধ করেন। এ ছাড়া বাটপার ও দালাল চক্রের লোকজন যেন জেলে সেজে নিবন্ধন না করতে পারে সতর্ক থাকার নির্দেশ দেন। ইউএনও বলেন, উপজেলার প্রত্যেকটি মৎসজীবি সমিতির সদস্যরা প্রকৃত মৎসজীবি কিনা তা আবার খতিয়ে দেখে ব্যবস্থা নেয়া দরকার। প্রকৃত জেলেদের কিস্তিতে পুকুর ইজারা দেওয়ার প্রস্তাব করেন তিনি। অনুষ্ঠানে সদর ইউনিয়নের দেড় শতাধিক জেলেকে পরিচয় পত্র প্রদান করা হয়। পর্যায়ক্রমে উপজেলায় মোট ৪ হাজার ৩৮৮ জনকে পরিচয় পত্র দেওয়া হবে।      

 

 

এ জাতীয় আরও খবর

বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী

বাংলা‌দে‌শিদের জন্য দুই বছর পর ট্যুরিস্ট ভিসা চালু করছে ভারত

তিস্তাসহ দেশের বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪

দক্ষিণ কোরিয়াকে চমকে দিয়ে প্রথমবার নকআউটে দক্ষিণ আফ্রিকা

আসল রূপে ফিরল ব্রাজিল

লাইট বন্ধ করে সীমান্তে ৯ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

শাকিবের ‘সোলজার’-এ ক্যামিও চরিত্রে সুমন

আইন কর্মকর্তাদের পদত্যাগে ‘স্টান্টবাজি’র অভিযোগ বিএনপির

মালয়েশিয়া শ্রমবাজারে সুখবরের ইঙ্গিত

বেইজিং সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন দুপুরে

বিএনপি–সিপিসি প্রথমবারের মতো সমঝোতা স্মারক