,

ভূমিকম্প দুর্যোগে বিকল্প বিদ্যুৎ

news-image

প্রযুক্তি ডেস্কশক্তিশালী ভূমিকম্প, বন্যা বা আগ্নেয়গিরির প্রচণ্ড বিস্ফোরণের মতো কোনো দুর্যোগ যখন আঘাত হানে, তখন বিদ্যুৎ সরবরাহ চালু রাখাটা খুব জরুরি হয়ে পড়ে, স্থানীয় জনগণ ও ত্রাণ সরবরাহকারী—সবাই এই প্রয়োজনীয়তা অনুভব করেন। আর সেই চাহিদা পূরণের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (এফআইইউ) একদল গবেষক তৈরি করেছেন বহনযোগ্য একটি বিশেষ ধরনের যন্ত্র, যা নবায়নযোগ্য উৎস থেকে বিদ্যুৎশক্তি উৎপাদন ও সরবরাহ করতে সক্ষম।

সৌর ও বায়ুশক্তির সমন্বিত উৎস থেকে যন্ত্রটি বিদ্যুৎ তৈরি করে। এতে খরচ পড়ে কম। আর যন্ত্রটি খুব সহজে কোনো জায়গায় নিয়ে স্থাপন ও সংযোজন করা যায়। আবার চট করে খুলে নিয়ে সরিয়েও ফেলা যায়।

বিদ্যুৎ সরবরাহ চালু না থাকলে দুর্গত কোনো এলাকায় ত্রাণসামগ্রী, বিশুদ্ধ পানি ও চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার জন্য প্রয়োজনীয় যোগাযোগ এবং সমন্বয়ের কাজটা অনেক কঠিন হয়ে পড়ে। গবেষকেরা বলছেন, নতুন যন্ত্রটি সাশ্রয়ী এবং বিপর্যস্ত এলাকায় স্থাপনের জন্য বিশেষ উপযোগী। এটি ব্যবহার করে ল্যাপটপ চালানো যাবে ও আলোর ব্যবস্থা করা যাবে। পাশাপাশি খাবার তৈরি ও সংরক্ষণ এবং স্বাস্থ্যপরিচর্যার কাজেও প্রয়োজনীয় বিদ্যুৎ সরবরাহ পাওয়া যাবে। যন্ত্রটি প্রতিদিন দেড় কিলোওয়াট-ঘণ্টা বিদ্যুৎশক্তি উৎপাদন করে। মার্কিন বাড়িঘরের গড়পড়তা চাহিদার (দিনে ৩০ কিলোওয়াট-ঘণ্টা) তুলনায় এটি অপর্যাপ্ত হলেও গবেষকেরা জানান, প্রত্যন্ত অঞ্চলে জরুরি চাহিদা পূরণের জন্য এটুকু বিদ্যুৎই অনেক মূল্যবান।

এফআইইউর ওই গবেষকদলের প্রধান আন্দ্রে লিমা সিউফো বলেন, বিদ্যুৎ উৎপাদন ও রক্ষণাবেক্ষণের মধ্যে তাঁরা একটি ভারসাম্য তৈরির চেষ্টা করছেন। যন্ত্রটির ওজন ১১৩ কেজির কিছু বেশি। এটির সামর্থ্য আরও বাড়ানো সম্ভব হলে তা বিভিন্ন পরিস্থিতিতে অনেক বেশি মানুষের জীবন বাঁচাতে পারবে। বেসরকারি প্রতিষ্ঠানগুলোর সহায়তায় এ রকম যন্ত্রে অনেক বেশি পরিমাণে তৈরি করা সম্ভব।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ