,

জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত সেবা চার দিন বন্ধ

news-image

টিপস ডেস্কজাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংক্রান্ত সকল সেবা আগামী ২২ থেকে ২৫শে মে পর্যন্ত মোট চার দিন বন্ধ থাকবে। এ সময় এনআইডি আপগ্রেডেশনের কাজ চলবে বলে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ থেকে বুধবার জানানো হয়েছে। জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, এনআইডি সিস্টেম আপগ্রেডেশন তথা কমিশনের ডাটা সেন্টারের সমুদয় ডাটা ডিআরএস ডাটাবেইজে অবিকল কপি করার লক্ষ্যে আগামী ২২ থেকে ২৫শে মে পর্যন্ত জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত সকল প্রকার আবেদন গ্রহণ ও সেবা প্রদান কার্যক্রম বন্ধ থাকবে। আগামী ২৬শে মে থেকে উক্ত কার্যক্রম নিয়মিতভাবে চলবে। বিজ্ঞপ্তিতে সাময়িক অসুবিধার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে। উল্লেখ্য, সারা দেশে সার্ভার স্টেশনগুলো চালু ও স্মার্ট কার্ড বিতরণের আগে জাতীয় পরিচয়পত্রের সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করতে এ আপগ্রেডেশন করা হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। সেই সঙ্গে একাধিক সার্ভারে জাতীয় পরিচয়পত্রের তথ্য সংরক্ষণ করা হচ্ছে। অন্যদিকে নির্বাচন কমিশন নাগরিকদের হাতে স্মার্ট কার্ড দিতে ভোটারদের অনলাইনে তথ্য সংশোধনের দেয়া সুযোগ চলমান রয়েছে। এ চারদিন তা বন্ধ থাকবে। ইসি কর্মকর্তারা জানিয়েছেন, জাতীয় পরিচয়পত্রের সকল ভুল-ভ্রান্তি সংশোধন শেষে শিগগিরই স্মার্ট কার্ড দেয়া হবে। স্মার্ট কার্ড দেয়া হলে পরবর্তীতে সংশোধন করতে চাইলে নির্দিষ্ট পরিমাণ অর্থের মাধ্যমে সংশোধন ও স্থানান্তরের সুযোগ পাবেন ভোটাররা। ইসির তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে ৯ কোটি ৬০ লাখের বেশি ভোটার রয়েছেন।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ