বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

আইন কার্যকর না হওয়ায় বাড়ছে মানব পাচার

news-image

আইন আছে কার্যকর নেই, আর যারা মানব পাচারের সঙ্গে জড়িত তারা সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে নিজেদের ভোল পাল্টিয়ে প্রশাসনের আশ্রয় পায়। এছাড়া মানব পাচার রোধ ও দমন আইন-২০১২ পুরোপুরি কার্যকর না হওয়ায় মানব পাচার বাড়ছে বলে মনে করেন আইন বিশেষজ্ঞরা। আলাদা আইন হলেও পৃথক মানব পাচার দমন ট্রাইব্যুনাল গঠন না করা এবং এ সংক্রান্ত কোনো বিধিমালা না করায় দ্রুত নিষ্পত্তি করা যাচ্ছে না এ মামলাগুলো।

সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ মনে করেন, এ আইনের কঠোর প্রয়োগের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক সাজা দিলে কমে আসবে মানবপাচার। আর আইনজীবী ব্যারিস্টার সারা হোসেনের মতে, দেশে কর্মসংস্থান সৃষ্টি করা না হলে শুধু আইন করেই মানবপাচার ঠেকানো সম্ভব নয়।

মানবপাচার বা অবৈধ অভিবাসী যাই বলা হোক না কেন, প্রতারণার শিকার হয়ে জীবিকার উদ্দেশ্যে অবৈধ পথে সমুদ্র পাড়ি দিতে গিয়ে মাঝ সমুদ্্ের ট্রলার ভর্তি হাজারো মানুষের আর্তনাদ মানবিকতাকে হার মানায়। এরই মধ্যে পাচারকারীদের নির্মমতার শিকার হয়ে মারা গেছেন বহু মানুষ। নিখোঁজ আরও অনেকে। উদ্ধার করা হয়েছে কয়েক হাজার মানুষকে। যাদের অধিকাংশই বাংলাদেশী ও রোহিঙ্গা।

প্রশ্ন উঠছে মানব পাচার বা অবৈধ অভিবাসী ঠেকাতে দেশে প্রচলিত আইন কতটা কার্যকর। মানব পাচার প্রতিরোধ ও দমন আইন-২০১২তে, মানব পাচারের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ডের বিধান থাকলেও আজ পর্যন্ত কোন অপরাধীর এই সাজায় দন্ডিত হওয়ার নজির নেই। তিন বছরেও গঠিত হয়নি মানব পাচার দমন বিশেষ ট্রাইব্যুনাল।

সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ মনে করেন, এসব কারণে বেড়েছে মানব পাচারের হার। ব্যারিস্টার শফিক আহমেদ বলেন, যারা মানব পাচার করছে তাদেরকে আইনের আওতায় এনে বিচারকাজ যদি তড়িৎ গতিতে করা যায় বা করা হতো তাহলে আমার মনে হয় মানব পাচার যেভাবে হচ্ছে সেটা বন্ধ হত।

আর এই আইনজীবী ও মানবাধিকার কর্মীর মতে, অতীতের মামলাগুলোর বিচার না হওয়ায় এবং মানব পাচারের সাথে অনেক ক্ষেত্রে প্রশাসন ও প্রভাবশালী লোকজন জড়িত থাকায় মামলা হলেও সুবিচার পান না ভুক্তভোগীরা।

বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাষ্ট এর নির্বাহী পরিচালক ব্যারিস্টার সারা হোসেন বলেন, অন্যান্য আইনে মামলাগুলো ফেলা হচ্ছে। সেগুলো হালকাভাবে দেয়া হয়েছে অথবা তদন্ত ঠিকমতো করা হচ্ছে না। ফাইনাল রিপোর্ট দিয়ে দেয়া হচ্ছে অথবা ত্রুটিপূর্ণ তদন্ত করা হচ্ছে। যে কারণে শেষ পর্যন্ত কাউকে সাজা দিতে পারছে না। তারা মনে করেন, দোষীদের বিচারের পাশাপাশি যারা প্রতারণার শিকার হয়েছেন তাদের পুনর্বাসনের দায়িত্ব এখন সরকারের। ব্যারিস্টার শফিক আহমেদ বলেন, যারা মানব পাচারকারীদের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে একটি ফান্ড করে সাহায্য-সহযোগিতা করা উচিত। দেশে কর্ম-সংস্থানের ব্যবস্থা করা এবং কর্ম-সংস্থানের এখন যে সুযোগগুলো আছে সেখানে কি করে একটি ন্যায্য প্রক্রিয়া স্থাপন করা যায়, সেদিকে দৃষ্টি দেয়া।

আইনের কঠোর প্রয়োগের পাশাপাশি দেশব্যাপী মানব পাচার বিরোধী জনসচেতনতা বাড়াতে পারলে মানব পাচার কমে আসবে বলে মনে করেন এই দুই আইন বিশেষজ্ঞ।

 

এ জাতীয় আরও খবর

বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী

বাংলা‌দে‌শিদের জন্য দুই বছর পর ট্যুরিস্ট ভিসা চালু করছে ভারত

তিস্তাসহ দেশের বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪

দক্ষিণ কোরিয়াকে চমকে দিয়ে প্রথমবার নকআউটে দক্ষিণ আফ্রিকা

আসল রূপে ফিরল ব্রাজিল

লাইট বন্ধ করে সীমান্তে ৯ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

শাকিবের ‘সোলজার’-এ ক্যামিও চরিত্রে সুমন

আইন কর্মকর্তাদের পদত্যাগে ‘স্টান্টবাজি’র অভিযোগ বিএনপির

মালয়েশিয়া শ্রমবাজারে সুখবরের ইঙ্গিত

বেইজিং সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন দুপুরে

বিএনপি–সিপিসি প্রথমবারের মতো সমঝোতা স্মারক