,

অবশেষে ‘এলিটা’

news-image

বিনোদন প্রতিবেদক : বেশ কয়েকবার দিন-তারিখ পরিবর্তন হওয়ার পর অবশেষে আসছে এলিটার প্রথম একক গানের অ্যালবাম। নিজের নামের সঙ্গে মিলিয়ে অ্যালবামের নাম রেখেছেন এলিটা। অ্যালবামের প্রকাশ উপলক্ষে ২৪ মে রাজধানীর ডেইলি স্টার সেন্টারে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এক যুগের বেশি সময় ধরে গান করছেন এলিটা। ২০০৩ সালে ব্ল্যাক ব্যান্ডের আমার পৃথিবী অ্যালবামের ‘মিথ্যা’ গানে কণ্ঠ দিয়ে সংগীতজগতে আসেন তিনি। এরপর ২০০৫ সালে প্রকাশিত হয় তঁার রাগা ব্যান্ডের অ্যালবাম। এর পাশাপাশি বিভিন্ন শিল্পীর সঙ্গে বেশ কিছু মিশ্র অ্যালবামেও কণ্ঠ দেন তিনি। প্রথম আলোকে এলিটা বলেন, ‘আমি সাধারণত যে ধরনের গান করি, অ্যালবামে তেমনটাই রয়েছে। অ্যাকুস্টিক ব্যাপারটির প্রতি বেশি জোর দিয়েছি। আটটি গান দিয়ে পুরো অ্যালবাম সাজানো হয়েছে।’

এলিটা বাজারে আনছে জিরোনা এন্টারটেইনমেন্ট ও মাল্টিসোর্সিং লিমিটেড। অডিও সিডিতে প্রকাশের পাশাপাশি ডিজিটাল প্রকাশও হবে অ্যালবামটির, জানালেন শিল্পী।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা