,

লাদেনের গোপন নথি প্রকাশ

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ২০১১ সালে সন্ত্রাসী সংগঠন আল কায়েদা প্রধান ওসামা বিন লাদেনকে ধরার গোপন মার্কিন অভিযানের সময় পাকিস্তানের অ্যাবোটাবাদের তার গোপন আবাসস্থল থেকে উদ্ধার করা শতাধিক নথি প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ

বুধবার এসব নথি প্রকাশ করা হয়। জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালকের কার্যালয় (ওডিএনআই) থেকে এর মুখপাত্র জেফ আনচুকাইটিস বলেন, ‘আজকে ওডিএনআই অভিযানের সময়ে উদ্ধার করা বেশ বড় একতাড়া নথি প্রকাশ করেছে।’

১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে টুইন টাওয়ার হামলার ১০ বছর পূর্তি উদযাপনের লক্ষ্যে লাদেন বিভিন্ন গণমাধ্যমের সঙ্গে যোগাযোগের পরিকল্পনা হাতে নিয়েছিলেন। লাদেন তার মিত্রদের কাছে এ বিষয়টি জানিয়ে চিঠিও লিখেছিলেন। তিনি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে হামলা অব্যাহত রাখতে সচেষ্ট ছিলেন।

প্রকাশিত নথি অনুযায়ী এক চিঠিতে লাদেন লিখেছিলেন, 'আমরা নিউইয়র্ক ও ওয়াশিংটনে আশীর্বাদধন্য হামলার ১০ বছর পূর্তি উদযাপনের অপেক্ষায় রয়েছি। চিঠিতে টুইন টাওয়ার হামলার বিষয়ে গণমাধ্যমে প্রচারের গুরুত্বও মিত্রদের বোঝানোর চেষ্টা করেন লাদেন।

শেষ দিনগুলোয় লাদেনকে মার্কিন নজরদারি তাড়িয়ে বেড়াত। এ বিষয়ে তিনি আতঙ্কে থাকতেন। এ জন্য তার পরিবারের সদস্যদের ভ্রমণেও সতর্ক থাকতে বলেন। এমনকি ইন্টারনেট ব্যবহার না করে কুরিয়ারের মাধ্যমে বার্তা আদান-প্রদান করার নির্দেশ দেন লাদেন।

প্রকাশিত এসব নথির মধ্যে লাদেনকে লেখা দুটি চিঠি রয়েছে। এ চিঠি দুটি লিখেছে তার ছেলে ২২ বছর বয়সী হামজা। তাছাড়া আরেকটি চিঠি রয়েছে, যা হামজার মায়ের লেখা, লিখেছেন লাদেনকেই। চিঠিতে বলা হয়েছে, হামজা তার বাবার পথই অনুসরণ করতে আগ্রহী। পরবর্তী সময়ে হামজাকে প্রশিক্ষণ দেওয়া হয়। এক পর্যায়ে সেও আল কায়দার সন্ত্রাসী নেটওয়ার্কে যোগ দেয়।

ধারণা করা হয়, বাবার ঘনিষ্ঠ ও বিশ্বস্তদের একজন হয়ে ওঠার লক্ষ্যে হামজা তরুণ বয়েসেই সন্ত্রাসী হামলায় অংশ নিয়েছিল। একই লক্ষ্য নিয়ে সেই সময়ে সে অপপ্রচারমূলক ভিডিও তৈরি করেছিল। হামজা বেশ কয়েক বছর ধরে কোনো ভিডিও প্রকাশ করেনি। প্রকাশ্যেও আসেনি।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা