,

শত বছর বাঁচতে সহায়ক যে বিষয়গুলো

news-image

স্বাস্থ্য ডেস্ক ধূমপান থেকে বিরত থেকে, কোলেস্টেরলের মাত্রা স্বাস্থ্যকর পর্যায়ে রেখে এবং দিনে চার কাপের বেশি কফি পান না করলে শতবছর বেঁচে থাকার সম্ভাবনা অনেক বেড়ে যায়।১৯১৩ সালে জন্ম গ্রহণ করা সুইডেনের ৪৫৫ জন ব্যক্তির ওপর গবেষণা চালিয়ে গবেষকরা এ তথ্য পেয়েছেন।

গোথেনবার্গ বিশ্ববিদ্যালয়ের গবেষকরা গত ৫০ বছর ধরে ৪৫৫ জনের স্বাস্থ্যের ওপর নজর রাখেন।

১৯৬৩ সাল থেকে এই গবেষণা শুরু হয়। ওই ব্যক্তিদের মধ্যে ১০ জন ১০০ বছর বেঁচেছেন।

এ গবেষণা শেষ হয়েছে এবং গবেষকরা দীর্ঘায়ু হওয়ার গোপন রহস্যের ব্যাপারে একটি দিকনির্দেশনা পেয়েছেন বলে তাদের দাবি। গত ৫০ বছর ধরে লার্স উইলহেলমসেন এই গবেষণা কাছের সঙ্গে যুক্ত আছেন।

তিনি বলেন, “বয়স ৫০ বছর হওয়ার পর কোন বিষয়গুলো আমাদের দীর্ঘায়ু হওয়ার ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলে তা আমরা বুঝতে সক্ষম হয়েছি।

“যারা শতায়ু কামনা করেন তাদের জন্য আমাদের পরামর্শ হচ্ছে, ধূমপান থেকে বিরত থাকুন, রক্তে কোলেস্টেরল লেভেল স্বাস্থ্যকর পর্যায়ে রাখুন এবং দিনে চার কাপের বেশি কফি পান করবেন না।”

গবেষণায় আরো বলা হয়, ৫০ বছরের পর ব্যক্তির আর্থসামাজিক অবস্থা ভাল থাকলে সেটাও তাকে দীর্ঘদিন বাঁচতে সাহায্য করে।

৫৪ বছর বয়সী ব্যক্তি যাদের মা বেঁচে আছে তাদের দীর্ঘায়ু হওয়ার সম্ভাবনা বেশি বলেও মনে করেন গবেষকরা।

উইলহেলমসেন বলেন, “আমরা গবেষণায় দেখেছি মায়ের দীর্ঘায়ু হওয়ার সঙ্গে ব্যক্তির দীর্ঘায়ু হওয়ার মধ্যে যোগসূত্র রয়েছে। তবে বাবার দীর্ঘায়ু হওয়ার সঙ্গে তেমন কোন যোগসূত্র নেই।”

৫৪, ৬০, ৬৫, ৭৫, ৮০ ও ১০০ বছর বয়সীদের ওপর চালানো বেশ কয়েকটি জরিপের ফলাফলের ওপর ভিত্তি করে গবেষকরা দীর্ঘায়ু হওয়ার গোপন রহস্যের বিষয়টি নিয়ে কাজ করার উৎসাহ পান।

স্ক্যান্ডিনেভিয়ান কার্ডিওভাসকুলার জার্নালে এই গবেষণাপত্রটি প্রকাশ করা হয়।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ