,

সিরিয়ার বিখ্যাত পালমিরা নগরী আইএস যোদ্ধাদের দখলে

news-image

সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে জানানো হয়েছে, পালমিরা নগরী থেকে স্থানীয় বাসিন্দাদের বেশিরভাগকেই সরিয়ে নেয়া হয়েছে। প্রত্যাহার করা হয়েছে সরকারি সৈন্যদের । খবরে বলা হচ্ছে, আইএস যোদ্ধারা শহরটির দক্ষিণাঞ্চলে পুরাতন অংশে প্রবেশের চেষ্টা চালাচ্ছে। ইসলামিক স্টেট যোদ্ধারা বিখ্যাত এই শহর দখল করে নেয়ায় মধ্যপ্রাচ্যে প্রত্নতাত্ত্বিক নিদর্শনের জন্য সুপরিচিত এই নগরীর ঐতিহাসিক স্থাপনাগুলো মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে।

শহরটির বর্তমান অবস্থা সম্পর্কে ওমার হামজা নামে স্থানীয় একজন বাসিন্দা জানান, “প্রশাসন সমস্ত নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। শহরের পশ্চিমে হাসপাতালের নিয়ন্ত্রণ এখন আইএস এর হাতে। তারা পালমিরার উত্তরাঞ্চল পুরোপুরি দখলে নিয়েছে। রাস্তায় কোনও সাধারণ মানুষের দেখা নেই। অনেকেই স্কুল ঘরগুলোতে আশ্রয় নিয়েছেন”। এর আগে আইএস যোদ্ধারা অন্যান্য এলাকা দখলের পর বহু প্রত্নতাত্ত্বিক প্রাচীন নিদর্শন ধ্বংস করে ফেলেছিল ।

ইউনেস্কো কর্তৃক বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষিত পালমিরা অঞ্চলের প্রাচীন প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলোকেও গুড়িয়ে দেয়া হতে পারে উদ্বেগ প্রকাশ করেছে ইউনেস্কো।

এদিকে সিরিয়ার পুরাতত্ত্ব বিভাগের কর্মকর্তারা বলছেন, ওই এলাকার জাদুঘর থেকে কয়েকশো মূল্যবান শিল্পকর্ম সরিয়ে নেয়া হলেও, বিশাল আকৃতির বিভিন্ন স্থাপনা সরিয়ে নেয়া সম্ভব হচ্ছে না।

সূত্র: বিবিসি
 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ