,

৪ ঘন্টা পর ঢাকা-চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক

news-image

নিজস্ব প্রতিবেদক : ঢাকা-চট্টগ্রাম রেলপথে রেল যোগাযোগ বন্ধ থাকার চার ঘন্টা পর সবকটি লাইনে ট্রেন চলাচল শুরু হয়েছে। সকাল সাড়ে ৮টার দিকে লাইনচ্যুত বগী সড়িয়ে নিলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। আখাউড়া রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিন ফারুক মুজামদার জানান আজ বৃহস্পতিবার ভোর রাতে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী ঢাকা মেইল ট্রেনটি ভোরে আখাউড়া রেলওয়ে জংশনের আউটারে আসামাত্র ট্রেনটির তিনটি বগি বিকট শব্দে লাইনচ্যুত হয়। এ ঘটনার পর থেকে ঢাকা-চট্টগ্রাম ও চট্টগ্রাম-সিলেট রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে আখাউড়া রেলওয়ে জংশনের লোকোশেড থেকে একটি উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। প্রায় ৪ ঘন্টা পর লাইনচ্যুত বগী সড়িয়ে রেল চলাচল স্বাভাবিক করা হয়। এসময় ঢাকাগামী একটি মালবাহী ট্রেন ও লাইনচ্যুত ঢাকাগামী চট্টগ্রাম মেইল ট্রেনটিও এই এলাকা ছেড়ে যায়।

 

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ