,

বাঞ্ছারামপুর পৌর নির্বাচনে মেয়র পদে ১৮ প্রার্থীর মনোনয়নপত্র জমা

news-image

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে ১৮ প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। ১৫ জুন ওই পৌরসভার ভোট গ্রহণ  অনুষ্ঠিত হবে। উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, বুধবার বিকেলে পর্যন্ত মেয়র পদে ১৮ জন, সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে ৪৪ জন ও সংরক্ষিত মহিলা আসনে ১০ জন মনোনয়ন পত্র জমা দিয়েছে। মেয়র পদে ১৮ জনের মধ্যে ১৬ জনই আওয়ামী লীগ সমর্থিত এবং বাকী দুইজন নির্দলীয় বলে জানা গেছে। বৃহস্পতিবার মনোনয়ন বাছাই ও ২৯ মে প্রত্যাহারের তারিখ নির্ধারণ করা হয়েছে।
 
মেয়র প্রার্থীরা হলেন- তোফাজ্জল হোসেন, খলিলুর রহমান টিপু, আবুল কালাম আজাদ, সাইদুল ইসলাম ভূঁইয়া বকুল, মাহমুদুল হাসান ভূঁইয়া, শরীফুল ইসলাম, আনোয়ার হোসেন, জামাল উদ্দিন, হযরত আলী, সুমন আহমেদ, ইসমাইল, লোকমান হোসেন, জাকির হোসেন মিঠু, আবু নাসির, কাজী আব্দুর রশিদ।
 
তবে বিএনপি-জামায়াতের পক্ষে মেয়র প্রার্থী, সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে কোনো প্রার্থী মনোনয়ন জমা দেয়নি।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা