বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ওয়ালপেপার টিভি!

news-image

প্রযুক্তি ডেস্ক : টিভি হবে কাগজের মতো হালকা-পাতলা যা ওয়ালপেপারের মতো দেয়ালে সেঁটে রাখা যাবে। এলজি ডিসপ্লে বিভাগ সম্প্রতি এক মিলিমিটার পুরু অর্গানিক লাইট-এমিটিং ডায়োড বা ওএলইডি টিভি তৈরি করেছে। গতকাল দক্ষিণ কোরিয়ার একটি অনুষ্ঠানে অত্যন্ত হালকা-পাতলা ডিসপ্লের এই টিভি দেখিয়েছে এলজি। এই টিভিকে তারা বলছে ‘ওয়ালপেপার’ টিভি। অবশ্য এখনই এই টিভি বাজারে ছাড়ছে না এলজি। ওয়ালপেপার টিভি এখনো ধারণা পর্যায়ে রয়েছে। ভবিষ্যতে এ ধরনের টিভি বাজারে আনতে পারে তারা। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট সিনেটের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।

এলজির ৫৫ ইঞ্চি মাপের ওয়ালপেপার টিভির ওজন ১ দশমিক ৯ কিলোগ্রাম। এটি বিশেষ একটি চুম্বক ম্যাটের সাহায্যে দেয়ালে আটকে রাখা যায়।

নতুন ডিসপ্লে উদ্বোধন অনুষ্ঠানে এলজি কর্তৃপক্ষ জানিয়েছে, তারা ভবিষ্যতে ওএলইডিকে ঘিরেই পরিকল্পনা সাজাচ্ছে। কারণ ওএলইডি সম্ভাবনাময় একটি প্রযুক্তি।

প্রযুক্তি বিশ্লেষকেরা বলছেন, ওএলইডিকে পরবর্তী প্রজন্মের ডিসপ্লে হিসেবে মনে করা হয়। এই প্রযুক্তিতে একটি অর্গানিক যৌগের স্তর যুক্ত থাকে যাতে শুধু অত্যন্ত পাতলা স্ক্রিনই নয় সেই স্ক্রিনকে বাঁকানো যায়। এই অর্গানিক উপাদানটি নিজস্ব আলো নির্গত করে যাতে ডিসপ্লের পেছনে বাড়তি বাতির দরকার পড়ে না। এর ফলেই অত্যন্ত পাতলা স্ক্রিন তৈরি করা যায়। এ ধরনের স্ক্রিন শুধু টিভিতেই নয় বরং নানা পরিধেয় প্রযুক্তিপণ্য ও মোবাইলে ব্যবহার করা যায়।অত্যন্ত পাতলা ওএলইডি ডিসপ্লে তৈরি করছে এলজি। ছবি: এলজির সৌজন্যে।

বর্তমানে স্যামসাং, এলজি, সনির মতো বেশ কয়েকটি প্রতিষ্ঠান ওএলইডি স্ক্রিন ব্যবহার করছে। অবশ্য, এখনো ওএলইডিযুক্ত পণ্যের দাম সাধারণের হাতের নাগালে আসেনি। যেমন এলজির ৬৫ ইঞ্চি মাপের ৪কে ওএলইডি টিভির দাম নয় হাজার ডলার।

গতকাল এলজি কর্তৃপক্ষ জানিয়েছে, ওএলইডি তৈরিতে তারা বেশ উন্নতি করেছে। টিভির জন্য বড় ওএলইডি ডিসপ্লে তৈরিতে শীর্ষস্থানে রয়েছে তারা। এ বছর এলজির তৈরি ছয় লাখ ওএলইডি টিভি বিক্রি হবে বলে পূর্বাভাস দিয়েছে তারা। আগামী বছর ১৫ লাখ ওএলইডি বিক্রির লক্ষ্য নির্ধারণ করেছে এলজি।

রচেস্টার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক চিং ডব্লিউ ট্যাং বলেছেন, আগামী এক দশকের মধ্যে সহজলভ্য হয়ে যাবে ওএলইডি ডিসপ্লে। বাজারে এলসিডি ডিসপ্লের চেয়ে বেশি বিক্রি হবে ওএলইডি ডিসপ্লে।

এ জাতীয় আরও খবর

বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী

বাংলা‌দে‌শিদের জন্য দুই বছর পর ট্যুরিস্ট ভিসা চালু করছে ভারত

তিস্তাসহ দেশের বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪

দক্ষিণ কোরিয়াকে চমকে দিয়ে প্রথমবার নকআউটে দক্ষিণ আফ্রিকা

আসল রূপে ফিরল ব্রাজিল

লাইট বন্ধ করে সীমান্তে ৯ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

শাকিবের ‘সোলজার’-এ ক্যামিও চরিত্রে সুমন

আইন কর্মকর্তাদের পদত্যাগে ‘স্টান্টবাজি’র অভিযোগ বিএনপির

মালয়েশিয়া শ্রমবাজারে সুখবরের ইঙ্গিত

বেইজিং সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন দুপুরে

বিএনপি–সিপিসি প্রথমবারের মতো সমঝোতা স্মারক