বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সুন্দরবনে মিলছে ডায়াবেটিসের ওষুধ

news-image

কদিকে যখন বিলুপ্তির পথে এগোচ্ছে বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য, সেই সময়ই সেখানে হদিস মিলল সঞ্জীবনী ভান্ডারের। টানা চার বছর ধরে চলা গবেষণায় জানা গিয়েছে, সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্যের মধ্যে মূলত সুন্দরী গাছের মূলে মিলেছে ডায়াবেটিস প্রতিরোধী ওষুধ।

কলকাতার আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ফার্মাকোলজি বিভাগের গবেষণায় এই তথ্য উঠে এসেছে। ২০১০ সাল থেকে এই গবেষণা শুরু হয়। সেই গবেষণায় যে তথ্য পাওয়া গিয়েছে, তা শুনলে সত্যিই ভিরমি খাবেন। বাজারচলতি ডায়াবেটিস রোগের ওষুধের সঙ্গে এই প্রাকৃতিক ভেষজ মেশানো হলে রোগ সারবে দ্রুত!

এই গবেষণার ফলাফলে ইতিমধ্যেই 'এপনো ফার্মাকোলজি', 'জার্নাল অব আয়ুর্বেদা', 'ফার্মানেট', ফার্মাকোলজি সোসাইটির জার্নাল প্রভৃতি পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে। সংশ্লিষ্ট বিভাগের সহযোগী অধ্যাপক ও এই প্রকল্পের মুখ্য গবেষক ডা. অঞ্জন অধিকারি এই খবর জানিয়েছেন। ডা. অধিকারি জানান, সুন্দরীর মূলে 'ফ্ল্যাভোনয়েবস' নামে এক প্রকার রাসায়নিক পদার্থের সন্ধান মিলেছে। প্রাথমিকভাবে পরীক্ষা-নিরীক্ষা করে এবং প্রাণী দেহে ব্যবহার করে দেখা গিয়েছে -সুগার নিয়ন্ত্রণে রাখতে এটি উল্লেখযোগ্যভাবে সফল।

সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো, এই উপদানটি সুগার স্বাভাবিক করে দেয়। স্বাভাবিক মাত্রার তুলনায় আরও কমিয়ে হাইপোগ্লাইসেমিয়ার বিপদ ডেকে আনে না। গবেষকদের লক্ষ্য, উপাদনটিকে আরও ভালোভাবে বিশ্লেষণ করা এবং এটির পেটেন্ট নেওয়া। আর জি কর মেডিক্যাল কলেজ সূত্রের খবর, ভবিষ্যতে ট্যাবলেট হিসাবে বাজারে আনার ব্যাপারে সরকার অধীনস্থ ওষুধ নির্মাতা বেঙ্গল কেমিকেল আগ্রহ প্রকাশ করেছে।

উল্লেখ্য, 'বাদাবন'-এর বহু মানুষ সুন্দরী গাছের পাতা, মাটি ভেদ করে উঠে আসা শ্বাসমূল ও অন্যান্য অংশ খেয়ে থাকেন। ওই বিস্তীর্ণ এলাকার মানুষের মধ্যে বড়সড় মড়ক, জটিল অসুখ বা একসঙ্গে বহু মানুষের মৃত্যুর ঘটনা ঘটেনি। এই চমকপ্রদ তথ্য পাওয়ার পর ওই গাছ নিয়ে শুরু হয় গবেষণা।

সূত্র: এই সময়
 

এ জাতীয় আরও খবর

বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী

বাংলা‌দে‌শিদের জন্য দুই বছর পর ট্যুরিস্ট ভিসা চালু করছে ভারত

তিস্তাসহ দেশের বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪

দক্ষিণ কোরিয়াকে চমকে দিয়ে প্রথমবার নকআউটে দক্ষিণ আফ্রিকা

আসল রূপে ফিরল ব্রাজিল

লাইট বন্ধ করে সীমান্তে ৯ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

শাকিবের ‘সোলজার’-এ ক্যামিও চরিত্রে সুমন

আইন কর্মকর্তাদের পদত্যাগে ‘স্টান্টবাজি’র অভিযোগ বিএনপির

মালয়েশিয়া শ্রমবাজারে সুখবরের ইঙ্গিত

বেইজিং সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন দুপুরে

বিএনপি–সিপিসি প্রথমবারের মতো সমঝোতা স্মারক