,

আখাউড়া থেকে অপহৃতা কুমিল্লায় উদ্ধার, আটক ৪

news-image

বিশেষ প্রতিনিধি : আখাউড়া  থেকে অপহৃত এক কলেজ ছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। সোমবার বিকালে কুমিল্লার পালপাড়া এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।  এ সময় পুলিশ মাইক্রোবাস চালক হেলপারসহ ৪ জনকে আটক করে। আটককৃতরা হলো মাহাবুব আলম বাবু (২৫) মাহিন ভূইয়া ( ২১) মাইক্রো চালক শাহআলম (২৫) হেলপার শামীম (২২)। তাদের বাড়ি আখাউড়া পৌর শহরের তারাগন গ্রামে। অপহৃতার বাড়ি  উপজেলার দক্ষিণ ইউনিয়নের গাজির বাজার এলাকায়।
পুলিশ জানায়, সোমবার সকালে প্রতিদিনের ন্যায় ওই কলেজ ছাত্রী  সিএনজি অটো রিক্সা যোগে ব্রাক্ষণবাড়িয়া সরকারি কলেজে যাওয়ার পথে ব্রাক্ষণবাড়িয়া সদর  উপজেলার বাসুদেব ইউনিয়নের জুলাল খার ছেলে প্রবাসী আকরামসহ ৪ যুবক খরমপুর বাইপাস এলাকায় তার অটো রিকসার গতিরোধ করে। এক পর্যায়ে অস্ত্রের  মুখে জিম্মি করে তাকে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। সেখান থেকে অপহরণকারীরা তাকে নিয়ে কুমিল্লায় চলে যায়। সেখানে তাদের  চলাচলে পুলিশের সন্দেহ হয়। তাদের কথাবার্তায় এলোমেলো থাকায়  পুলিশ ৪ জনকে আটক করে। তবে মুল অপহরণকারী ওয়াসীম পালিয়ে যায়। আটককৃতরা বলেন কুমিল্লায় এক আত্মীয়র বাড়িতে যাবে বলে ওয়াসীম আমাদেরকে নিয়ে আসে। অপহরণ সম্পর্কে কিছুই জানতাম না।
এদিকে  মঙ্গলবার ভোরে আখাউড়া থানার উপ-পরিদর্শক আহাদুজ্জামান অপহৃত শিক্ষার্থীসহ ৪ অপহরণকারীকে কুমিল্লা থেকে আখাউড়ায় নিয়ে আসেন।
আখাউড়া থানা অফিসার ইনচার্জ (তদন্ত) ইসমত আরা বলেন, অপহৃতার মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। দুপুরে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ