,

খুব বেশি মন খারাপ? তাহলে খেয়ে নিন এই তালিকার যে কোনো ১ টি খাবার

news-image

স্বাস্থ্য ডেস্ক : মন খারাপের বিষয়টিকে আমরা তেমন গুরুত্ব দিই না একেবারেই। মন খারাপ হলে এড়িয়ে চলার চেষ্টা করতে থাকি এবং নানা কাজে নিজেকে ব্যস্ত করার জন্য ছটফট করি। কিন্তু এতে কি আসলেই কোনো লাভ হয়? না, বরং এতে ক্ষতিই বেশি। যতক্ষণ মন ভালো হচ্ছে না ততোক্ষণ আপনি যাই করুন না কেন সঠিকভাবে করা সম্ভব হবে না। ঝামেলা হবেই। তাই স্বীকার করে নিন আপনার মন খারাপ। এবং এই মন খারাপ দূর করার জন্যই এমন কিছু করুন যাতে মন ভালো হয়ে যায়। গবেষণায় দেখা যায় এমন কিছু সুঘ্রাণ রয়েছে যা আমাদের মস্তিষ্কে ভালোলাগার অনুভূতি এনে দিতে পারে। আবার এমন কিছু খাবার রয়েছে যা খেলেও মস্তিষ্কে ভালোলাগার অনুভূতির জন্ম হয় এবং মন খারাপ দূর হয়ে যায়। তাই যদি অনেক বেশি মন খারাপ থাকে তাহলে রান্নাঘরে চলে যান। এই তালিকার যে কোনো ১ টি খাবার খেলেও অনেকটা কাজে দেবে।

১) গ্রিন টি
গ্রিন টি এর অ্যান্টিঅক্সিডেন্ট ও মানসিক চাপ দূর করার বিশেষ উপাদান আমাদের দেহের পাশাপাশি মস্তিষ্কের নার্ভকেও উন্নত করতে সহায়তা করে। গ্রিন টি পানের ফলে মস্তিষ্কে উৎপন্ন হয় সেরেটেনিন, যা নিমেষেই দূর করে দেয় বিষণ্ণতা ও মন খারাপের মতো সমস্যা।

২) চীজ
আমাদের মন খারাপ ও বিষণ্ণতার বিষয়টি দূর করে দিতে জিংকের জুড়ি নেই। আর জিংক পেতে খেয়ে নিয়ে পারেন চীজ এবং চীজের তৈরি কিছু খাবার। তবে একটি সতর্ক থাকুন। কারণ খুব বেশি খাবেন না।

৩) ডার্ক চকলেট
চকলেট আমাদের মস্তিষ্কে এন্ডোরফিন নামক হরমোনের নিঃসরণ ঘটায় যা আমাদের মনকে উৎফুল্ল করে তোলে নিমেষেই। তাই মন খারাপ দূর করতে ১ টুকরো চকলেট পুড়ে নিন মুখে।

৪) টমেটো
টমেটোর স্বাস্থ্যগুণের মধ্যে বিষণ্ণতা দূর করা এবং মানসিক স্বাস্থ্য উন্নত করার বিশেষগুণ রয়েছে। তাই মন খারাপ হলেই ১ টি টমেটো খেয়ে নিন।

৫) কলা
আমাদের মন খারাপ হলে বা আমরা বিষণ্ণ হয়ে গেলে দেহে ভিটামিন বি এর মাত্রা একেবারেই কমে যায়। এই ভিটামিন বি এর অভাব মন খারাপকে আরও বাড়িয়ে তোলে। তাই মন খারাপের সমস্যা ঝেড়ে ফেলতে ভিটামিন বি এর অভাব পূরণের জন্য কলা খেয়ে নিন।

৬) হলুদ
হলুদে রয়েছে টারমেরোনস এবং কারকিউমিনয়েডস যা মস্তিষ্কের আড়ষ্টতা এবং বিষাদগ্রস্থতা দূর করতে সহায়তা করে। সরাসরি হলুদ খেতে না চাইলে হলুদের দুধ পান করে নিন। অনেকটা ভালো হয়ে যাবে মন।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ