,

নাসিরনগরে মুরগি ও হাসঁ পালন শীর্ষক খামারীদের তিন দিন ব্যাপী কর্মশালার উদ্বোধন

news-image

স্টাফ রিপোর্টার নাসিরনগর : বাংলাদেশ প্রাণীসম্পদ গবেষনা ইনষ্টিটিউটের উদ্যোগে উপজেলা প্রাণী সম্পদ বিভাগের সহযোগিতায় লাভজনক খামার পরিচালনায় বিজ্ঞান ভিত্তিক “ মুরগি ও হাঁস পালন  ব্যবস্থাপনা ” শীর্ষক (১৯ মে থেকে ২১ মে) ৩ দিনব্যাপী খামারীদের প্রশিক্ষণ কর্মশালা আজ  মঙ্গলবার উদ্বোধন করা হয়। স্থানীয় আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয় মিলনায়তনে কোর্সের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান এটিএম মনিরুজ্জামান সরকার।    বাংলাদেশ প্রাণীসম্পদ গবেষনা ইনষ্টিটিউটের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ডঃ জিল্লুর রহমানের সভাপতিত্বে  উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ প্রাণীসম্পদ গবেষনা ইনষ্টিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তা শামীম আহমেদ,উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মজিবুর রহমান, প্রধান শিক্ষক মোঃ আবদুর রহিম প্রমূখ। প্রশিক্ষণ কর্মশালা ৫০ জন মুরগি ও হাঁস খামারী অংশগ্রহন করেন। বাংলাদেশ প্রাণীসম্পদ গবেষনা ইনষ্টিটিউটের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ডঃ জিল্লুর রহমান জানান, প্রশিক্ষণের বিষয়বস্তু অত্যন্ত সময়োপযোগী। এ প্রশিক্ষণের মাধ্যমে এলাকার মুরগি ও হাঁস পালন খামারীরা উপকৃত হবে।

 

 

                   

 

 

 

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ