বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মুজাহিদের আপিল নিষ্পত্তি হতে পারে এ মাসেই

news-image

মানবতা বিরোধী অপরাধের দায়ে মৃত্যুদ- প্রাপ্ত জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মুহাম্মদ মুজাহিদের আপিলের নিষ্পত্তি হতে পারে এ মাসেই। কেননা গত ২৯ এপ্রিল আপিল শুনানি শুরু হয়ে গতকাল সোমবার চলে ষষ্ঠদিনের মতো। গতকাল পর্যন্ত মুজাহিদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনীত অভিযোগ, স্বাক্ষীদের জবানবন্দি এবং ট্রাইব্যুনালের দেয়া রায় আদালতকে পড়ে শুনান তার আইনজীবী অ্যাডভোকেট এস এম শাজাহান। ৪, ৫, ৬ ও ১৭ মে এবং গতকাল শুনানি শেষে আগামী ২৪ মে পরবর্তী দিন ধার্য করেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার সদস্যের আপিল বেঞ্চ। ওই দিন থেকে যুক্তি-তর্ক উপস্থাপন করতে বলা হয়েছে।

জানতে চাইলে অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মাহবুবে আলম বলেন, যদি আইনজীবী বা বিচারকরা অসুস্থ না হয়ে পরেন এবং খুব গুরুত্বপূর্ণ মামলা না আসলে এ মাসেই এটি শেষ হতে পারে বলে আমার আশা।

তবে মুজাহিদের আইনজীবী অ্যাডভোকেট শিশির মনিরের কাছে জানতে চাইলে তিনি বলেন, আসলে এটি আদালতের বিষয়। এব্যাপারে আগাম কোন মন্তব্য করা ঠিক হবে না।

এর আগে ২০১৩ সালের ১৭ জুলাই মুজাহিদকে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদ- দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। পরে একই বছরের ১১ আগস্ট খালাস চেয়ে ১১৫টি যুক্তিসহ সুপ্রিম কোর্টে আপিল করেন মুজাহিদ। মূল আপিল ৯৫ পৃষ্ঠার, এর সঙ্গে ৩ হাজার ৮০০ পৃষ্ঠার ডকুমেন্ট দাখিল করা হয়েছে। তবে সর্বোচ্চ সাজা হওয়ায় আপিল করেননি রাষ্ট্রপক্ষ।

মুজাহিদের বিরুদ্ধে আনা ১ ও ৬ নম্বর এর অভিযোগে সমন্বিতভাবে ও ৭ নম্বর অভিযোগে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদ-, ৫ নম্বর অভিযোগে যাবজ্জীবন এবং ৩ নম্বর অভিযোগে ৫ বছরের কারাদ-াদেশ দেয়া হয়। আর প্রমাণিত না হওয়ায় ২ ও ৪ নম্বর অভিযোগ থেকে খালাস দেয়া হয় তাকে।

১ নম্বর অভিযোগে ছিল, সাংবাদিক সিরাজ উদ্দিন হোসেন হত্যা ও ৬ নম্বর অভিযোগে ছিল সুপিরিয়র রেসপনসিবিলিটির এবং ৭ নম্বর অভিযোগে ছিল ফরিদপুরের কোতোয়ালির বকচর গ্রামে হিন্দু সম্প্রদায়ের ওপর আক্রমণ ও গণহত্যার ঘটনা।

৫ নম্বর অভিযোগ ছিল ঢাকার নাখালপাড়ায় পুরোনো এমপি হোস্টেলে শহীদ সুরকার আলতাফ মাহমুদসহ কয়েকজন গেরিলা মুক্তিযোদ্ধাকে হত্যা আর ৩ নম্বর অভিযোগ ছিল ফরিদপুরের কোতোয়ালির গোয়ালচামট এলাকার (রথখোলা) মৃত রমেশ চন্দ্র নাথের পুত্র রণজিৎ নাথ ওরফে বাবু নাথকে আটক ও নির্যাতন।

অন্যদিকে ২ নম্বর অভিযোগ ছিল ফরিদপুরের চরভদ্রাসন থানার বিভিন্ন গ্রামে হিন্দুদের বাড়িঘরে অগ্নিসংযোগ, লুটপাট ও গণহত্যা এবং ৪ নম্বর অভিযোগ ছিল কোতোয়ালির গোয়ালচামট এলাকার আবু ইউসুফ পাখিকে আটক ও নির্যাতনের।

আমাদের সময়.কম

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা