,

আইন ও নিয়মে পরিবর্তনের সুপারিশ আইসিসির

news-image

ওয়ানডে ক্রিকেটকে আরো আকর্ষনীয় করে তুলতে খেলাটির বিভিন্ন আইন ও নিয়মে বেশ কিছু পরিবর্তনের সুপারিশ করেছে আইসিসি ক্রিকেট কমিটি। মুম্বাইতে অনুষ্ঠিত দুই দিন ব্যাপী এই সভায় এই সুপারিশ করেছে অনিল কুম্বলের নেতৃতাধীন একটি প্যানেল।

ক্রিকেট কমিটি প্রথম ১০ ওভারে পাওয়ার প্লের সময় দুই জন বাধ্যতামূলক ক্লোজ ফিল্ডার বাদ দেওয়ার সুপারিশ করেছে। এতে প্রথম ১০ ওভারে সর্বোচ্চ দুই জন খেলোয়াড় ত্রিশ গজের বাইরে থাকতে পারবেন। পাশাপাশি পরের ৩০ ওভারে সর্বোচ্চ চার জন ফিল্ডার এবং শেষ ১০ ওভারে সর্বোচ্চ পাঁচ জন ফিল্ডার ত্রিশ গজের বাইরে থাকতে পারবেন। এছাড়া ব্যাটিং পাওয়ার প্লে বাদ দেয়ারও সুপারিশ করা হয়। সেই সাথে একদিনের ক্রিকেটে সব ধরনের নো-বলকে ফ্রি হিটের আওতায় আনার সুপারিশ করেছে কমিটি। আগামী ২২ থেকে ২৬ জুন আইসিসি বার্ষিক সাধারণ সভায় ক্রিকেট কমিটির সুপারিশগুলো বিবেচনা করবে আইসিসি।

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ