,

‘৪০০ মানুষের খুনি’ কে এই নারী?

news-image

আন্তর্জাতিক ডেস্ক : আফ্রিকায় সক্রিয় তাকফিরি-ওয়াহাবি সন্ত্রাসী গোষ্ঠী আশ-শাবাবের শীর্ষস্থানীয় সদস্য হওয়ার পর ব্রিটিশ শ্বেতাঙ্গ বিধবা সামান্থা লিউথওয়েইটি ৪০০ ব্যক্তিকে হত্যার মূল হোতা হয়েছে।

গত মাসে উত্তর কেনিয়ার একটি বিশ্ববিদ্যালয়ের ১৪৮ শিক্ষার্থীকে হত্যার ঘটনাসহ বহু হত্যাকান্ডে এই নারী জড়িত রয়েছে বলে মনে করা হচ্ছে।

লন্ডনে(২০০৫ সালের ৭ জুলাই) সাত-সাত-এর বোমা হামলার অন্যতম হোতা হিসেবে অভিযুক্ত জারমেইনি লিন্ডসের বিধবা স্ত্রী সামান্থা খুব দ্রুত সন্ত্রাসী গোষ্ঠীর উঁচু পদে উঠে আসছে এবং বর্তমানে সে আশ-শাবাবের প্রধান আহমাদ ওমরের খুব কাছাকাছি পর্যায়ে চলে এসেছে।

ডেইলি মিরর গতরাতে (রোববার) জানিয়েছে, চার সন্তানের মা সামান্থা হামলা পরিচালনায় খুবই দক্ষ এবং ড্রোন হামলায় আশ শাবাবের বহু নেতা নিহত হওয়ার পর সে খুব দ্রুত উঁচু পদে উঠে এসেছে।

সোমালিয়ার একজন নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছে, লন্ডন বিশ্ববিদ্যালয়ের এই গ্র্যাজুয়েট এখন সোমালিয়া ও কেনিয়ায় আত্মঘাতী হামলাগুলোর সমন্বয় করছে এবং কথিত জিহাদি বা আত্মঘাতী হামলাকারী হিসেবে শিশুদের নিয়োগ দেয়ার চেষ্টা করছে।

৩১ বছর বয়স্ক এই ব্রিটিশ নারী আত্মঘাতী হামলাকারী হিসেবে নারী ও শিশুদের ব্যবহারের অনুমতি দেয়ার জন্য হত-দরিদ্র পরিবারগুলোকে ৩০০ পাউন্ড অর্থ দেয়ার প্রস্তাব দিচ্ছে। ওই কর্মকর্তা আরও বলেছেন, ব্রিটেনের বিমান বাহিনী তাকে আটক করতে প্রস্তুত এবং আমরা তার বিরুদ্ধে ড্রোন হামলার দাবি জানাতে প্রস্তুত রয়েছি।

সামান্থা লিউথওয়েইটি ২০০৫ সালের হামলার ঘটনার পর বাকিংহামে তার বাসস্থান থেকে পালিয়ে যায় এবং মোম্বাসায় পর্যটকদের হামলার পরিকল্পনা করার পর প্রায় চার বছর ধরে পালিয়ে বেড়াচ্ছে। আইআরআইবি

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ