,

রবির পর গ্রামীণফোন টেলিটকেও ফ্রি ইন্টারনেট সুবিধা

news-image

ডেস্ক রিপোর্ট : রবির বিনামূল্যের ইন্টারনেট চালুর পর গ্রাহকদের মাঝে ব্যাপক সাড়া পড়েছে। এখন বিনামূল্যের ইন্টারনেট সুবিধা পেতে যাচ্ছে গ্রামীণফোন এবং টেলিটকের গ্রাহকরা। রবির সাথে বিনামূল্যের ইন্টারনেট সুবিধা চালু করার ঘোষণা দিয়েছে এ দুটি অপারেটর।

১০ মে থেকে রবি তার গ্রাহকদের জন্য ইন্টারনেট ডট অর্গের বিনামূল্যের ইন্টারনেটে সুবিধা চালু করে। ইতিমধ্যে রবির ১২ লাখ গ্রাহক বিনামূল্যের ইন্টারনেট সুবিধা নিয়েছে।রবির গ্রাহকরা এই সুবিধায় ২৯ টি ওয়েবসাইট বিনামূল্যে ভিজিট করার সুযোগ পাচ্ছেন।তবে গ্রাহকদের অনেকেই অভিযোগ করেছেন, বিনামূল্যে ইন্টারনেট সুবিধা চালুর পর একাউন্ট থেকে টাকা কেটে নেয়া হচ্ছে।

রবির এই উদ্যোগে ব্যাপক সাড়া দেখে গ্রামীণফোন এবং টেলিটক বিনামূল্যে ইন্টারনেট সুবিধা রবির ফ্রি ইন্টারনেট চালুর ঘোষণা দিয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক অন্যান্য অপারেটরদের এই সুবিধা চালু করার জন্য অনুরোধ জানান।

বাংলাদেশসহ ১০টি দেশে ফেসবুকের প্রকল্প ইন্টারনেট ডট অর্গের বিনামূল্যের ইন্টারনেট সুবিধা চালু রয়েছে। সম্প্রতি জুকারবার্গ এক পোস্টে জানান, বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের ১০০ কোটি মানুষ ফেসবুকের বিনামূল্যের ইন্টারনেট সুবিধা পাচ্ছে।

উল্লেখ্য বর্তমানে দেশে ইন্টারনেট ব্যবহারকারী গ্রাহকের সংখ্যা ৪ কোটির ওপরে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ