,

বাংলাদেশ-ভারত নৌ প্রটোকল সংশোধনের প্রস্তাব অনুমোদন

news-image

নেপাল ও ভূটানকে লক্ষ্য ধরে বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান প্রটোকল অন ইনল্যান্ড ওয়াটার ট্রানজিট অ্যান্ড ট্রেডের (পিআইডব্লিউটিটি) খসড়া সংশোধনের প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার (১৮ মে) সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে নদীপথে ট্রানজিট ও বাণিজ্য সংক্রান্ত এ প্রটোকলের অনুমোদন দেওয়া হয়।

বেঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) নজরুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।

আগের তিন বছরের পরিবর্তে সংশোধিত প্রটোকলের মেয়াদ ‍পাঁচ বছর করা হয়েছে বলে জানান নজরুল ইসলাম।

তিনি বলেন, দুই পক্ষের আপত্তি না থাকলে পাঁচ বছর পরে স্বয়ংক্রিয়ভাবে তা নবায়ন হবে।

প্রটোকলে তৃতীয় পক্ষকে (দেশ) সংযুক্ত করা হয়েছে জানিয়ে নজরুল ইসলাম বলেন, প্রটোকলটি আগে দ্বিপাক্ষিক ছিল। এখন তৃতীয় পক্ষ সংযুক্ত করা হয়েছে।

তৃতীয় পক্ষ হিসেবে নেপাল ও ভূটানকে টার্গেট রাখা হয়েছে, যেন দুই পক্ষেরই (বাংলাদেশ-ভারত) সুবিধা হয়।

দুই পক্ষ আলাপ-আলোচনা করে সমস্যা চিহ্নিত ও সমাধান করবে বলে জানান মন্ত্রিপরিষদ বিভাগের সচিব।

গত ২০ এপ্রিল ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত বাংলাদেশ-ভারতের নৌ-সচিব পর্যায়ে বৈঠকে উভয় দেশ প্রটোকল সংশোধনের ব্যাপারে ঐক্যমত প্রকাশ করে।

এরপর ১৩ মে বাংলাদেশে বাণিজ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত পররাষ্ট্রসহ অন্যান্য মন্ত্রণালয়ের অংশগ্রহণে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় বৈঠকে সংশোধনী সর্বসম্মতভাবে গৃহীত হয়।

মন্ত্রিপরিষদ বিভাগের সচিব বলেন, ইতোমধ্যে দুই দেশ প্রটোকল চূড়ান্ত করেছে। এখন অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হবে।

গত ১৪-১৮ মার্চ জাপানে অনুষ্ঠিত ‘থার্ড ওয়ার্ল্ড কনফারেন্স অন ডিজ্যাস্টার রিস্ক রিডাকশন’-এ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দলের অংশগ্রহণ এবং ১৫-১৭ মার্চ হেগে অনুষ্ঠিত ‘গ্লোবাল কনফারেন্স অন সাইবারস্পেস (জিসিসিএ)-এ পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে আরেকটি প্রতিনিধি দলের অংশগ্রহণ সম্পর্কে বৈঠকে মন্ত্রিসভাকে অবহিত করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা