,

যেসব বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেটের কোনও মূল্য নেই

news-image

ক্যাম্পাস প্রতিবেদক : বিশ্ববিদ্যালয়ে ভর্তি, ক্লাস না করলেও ক্ষতি নেই, শুধু পরীক্ষা দিলেই হল। কখনও আবার পরীক্ষারও প্রয়োজন হয় না। মোটকথা হল, টাকা ফেললেই ডিগ্রি আপনার পকেটে। পকেটে তো এল, কিন্তু তার দাম রদ্দি কাগজের সমান নয় তো? প্রশ্নের উত্তর দিল ইউজিসি। নিজেদের ওয়েবসাইটে ২১টি এমন বিশ্ববিদ্যালয়ের নাম প্রকাশ করে এসব বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীদের ভর্তি না হতে সতর্ক করল। ওয়েবসাইটে আরও জানানো হয়েছে, যারা এই বিশ্ববিদ্যালয় থেকে ইতোমধ্যেই ডিগ্রি নিয়ে বসে রয়েছেন, তাঁদের ওই ডিগ্রির কোনও মূল্য নেই। তাই চাকরির ক্ষেত্রে ওই ডিগ্রি কোনও মান্যতা পাবে না। দেশের ৯টি রাজ্যে মিলিয়ে এই ২১টি বিশ্ববিদ্যালয় রয়েছে। তার মধ্যে সব থেকে বেশি রয়েছে উত্তরপ্রদেশে। নীচে রাজ্যের হিসাবে বিশ্ববিদ্যালয়গুলির নাম দেওয়া হল:
কর্নাটক: বদাগানভি সরকার ওয়ার্ল্ড ওপেন ইউনিভর্সিটি এডুকেশন সোসাইটি, বেলগাম
কেরল: সেন্ট জোন্স বিশ্ববিদ্যালয়, কৃষ্ণাট্টম
বিহার: মৈথিলি বিশ্ববিদ্যালয়, দ্বারভাঙা
দিল্লি: কমার্শিয়াল ইউনিভার্সিটি লিমিটেড, দরিয়াগঞ্জ ইউনাইটেড, নেশন্স ইউনিভার্সিটি ম                   ভিাকেশন ইউনিভার্সিটি এডিআর-সেন্ট্রিক জুরিডিক্যাল ইউনিভার্সিটি, এডিআর হাউজ ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং
তামিলনাড়– ডিডিবি সংস্কৃত ইউনিভার্সিটি, পুত্থুর, ত্রিচি
মধ্যপ্রদেশ: কেশরবাণী বিদ্যাপীঠ, জব্বলপুর
মহারাষ্ট্র: রাজা আরবিক ইউনিভার্সিটি, নাগপুর
পশ্চিমবঙ্গ: ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ অল্টারনেটিভ মেডিসিন, কলকাতা
উত্তরপ্রদেশে: বারাণসী সংস্কৃত ইউনিভার্সিটি, বারাণসী মহিলা গ্রাম বিদ্যাপীঠ, এলাহাবাদ গান্ধী হিন্দি বিদ্যাপীঠ, এলাহাবাদ ন্যাশনাল ইউনিভার্সিটি অফ ইলেক্ট্রো কমপ্লেক্স হোমিওপ্যাথি, কানপুর নেতাজি সুভাসচন্দ্র বোস ইউনিভার্সিটি (ওপেন ইউনিভার্সিটি), আলীগড় ইউনিভার্সিটি, মথুরা মহারানা প্রতাপ শিক্ষা নিকেতন ইউনিভার্সিটি, প্রতাপগঢ় ইন্দ্রপ্রস্থ শিক্ষা পরিষদ, নয়ডা গুরুকূল ইউনিভার্সিটি, মথুরা।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা