,

নাসিরনগরে দু’জনের লাশ উদ্ধার

news-image

স্টাফ রিপোর্টার নাসিরনগর : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পৃথক ঘটনায় দু’জন খুন হয়েছেন। তারা হলেন, উপজেলার গোর্কণ ইউনিয়নের জেঠা গ্রামের মৃত খোরশেদ মিয়ার স্ত্রী হালিমা খাতুন (৬৫) ও পূর্বভাগ ইউনিয়নের কোয়রপুর গ্রামের জাহের মিয়ার ছেলে মো. আখের মিয়া (৩৫)। গত রবিবার বিকেলে ও সন্ধ্যায় পুলিশ তাদের লাশ উদ্ধার করে।

ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ময়না তদন্ত শেষে আজ সোমবার দুপুরে তাদের লাশ স্বজনদের কাছে বুঝিয়ে দেয়া হয়েছে। তবে বিকেল নাগাদ এসব ঘটনায় থানায় কোনো মামলা হয়নি বলে পুলিশ সূত্র নিশ্চিত করেছে।
পুলিশ ও এলাকাবাসি সূত্রে জানা যায় , মৃত খোরশেদ মিয়ার স্ত্রী হালিমা খাতুন একটি ঘরে একাই থাকেন। পারিবারিক সম্পত্তি নিয়ে একমাত্র ছেলে বায়েজিদের সঙ্গে তার বিরোধ চলছিল। রবিবার সকালে তিনি ঘুম থেকে না উঠায় ঘরে ঢুুকে স্বজন ও আশেপাশের লোকজন তার নিথর দেহ পড়ে থাকতে দেখে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে নিয়ে যায়।
এদিকে কোয়রপুর গ্রামের মো. জাহের মিয়ার ছেলে আখের মিয়ার স্ত্রী পুলিশকে জানিয়েছেন, তার স্বামী গত শনিবার থেকে নিখোঁজ ছিলেন। রবিবার দুপুরে স্থানীয় লোকজনের মাধ্যমে আতুকোড়া গ্রামের একটি ডোবায় লাশ পড়ে থাকার খবর পান।
নাসিরনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল কাদের জানান, খবর পেয়ে দু’টি লাশই উদ্ধার করা হয়। দু’টিই পরিকল্পিত হত্যাকান্ড বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে। অভিযোগ পেলে এসব বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

 

                             

 

 

 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা