বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

খুনের ঘটনায় লেবাননে আটকা পড়েছেন মমতাজ

news-image

বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীতশিল্পী মমতাজ লেবাননের বৈরুতে আটকা পড়েছেন বলে জানা গেছে। সম্প্রতি একটি কনসার্টে অংশ নিতে তিনি লেবাননে যান। কনসার্টকে কেন্দ্র করে সৃষ্ট রাজনৈতিক কোন্দলে এক বাংলাদেশির হাতে আরেক বাংলাদেশি খুনের ঘটনায় আটকা পড়েছেনে তিনি।

খুনিকে ধরতে বর্তমানে অভিযান চালাচ্ছে লেবানন পুলিশ। এ ঘটনায় দেশটি থেকে ফিরতে চাওয়া সব বাংলাদেশিকে ফেরত পাঠানো হচ্ছে বিমানবন্দর থেকে। কোনো উড়োজাহাজেই বাংলাদেশি শ্রমিক তোলা হচ্ছে না কর্তৃপক্ষের নির্দেশে। এ অবস্থায় চরম বিপাকে পড়েছেন ছুটিতে দেশে আসতে চাওয়া কিংবা সেখানে যাওয়া শিল্পী-কলাকুশলীরা।

জানা যায়, গত সপ্তাহে বৈরুতে অনুষ্ঠিত শিল্পী মমতাজের অনুষ্ঠান থেকে ফেরার পথে ওই হাঙ্গামা ঘটে। সেখানে একজন নিহত হয়। অনুষ্ঠানের পরদিন দেশে ফেরার কথা থাকলেও জনপ্রিয় সঙ্গীতশিল্পী মমতাজকে এখনো লেবাননেই অবস্থান করতে হচ্ছে।

সেখানের পুলিশ সংবাদমাধ্যমকে জানান, অপরাধী ধরার পর পরিস্থিতি হালকা হবে। সবকিছু ঠিক হলে সকলে দেশে ফিরতে পারবেন।

লেবাননের বৈরুতস্থ বাংলাদেশ দূতাবাস থেকে পাঠানো এক চিঠিতে প্রবাসী কল্যাণ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ বিষয়ে বিস্তারিত বিবরণ তুলে ধরা হয়। চিঠিতে জানানো হয়, ঘটনার দিন প্রায় মধ্য রাতে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার হরষপুর গ্রামের শামসু শিকদারের ছেলে সজীব শিকদারকে (২৩) গুলি করে হত্যা করেন হানিফ ওয়াহেদ আলী নামের আরেক বাংলাদেশি। এ সময় শিল্পী নামের আরেক নারী শ্রমিকও গুলিবিদ্ধ হন। তারা সবাই শ্রমিক হিসেবে দেশটিতে গিয়েছিলেন। দূতবাস আরও জানায়, ওই সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে আওয়ামী লীগ লেবানন শাখা। স্থানীয় আওয়ামী লীগের রাজনীতি নিয়ে সজীব ও হানিফের মধ্যে বেশ কিছুদিন ধরেই কোন্দল চলছিল। এরইমধ্যে আহত শিল্পীকে নিয়েও তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। পরে সেখান থেকে ফেরার পথে বৈরুতের আয়নাল রুমানি এলাকায় এক পর্যায়ে ক্ষিপ্ত হানিফ সজীবকে লক্ষ্য করে গুলি চালান। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে মাউন্ট লেবানন হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। আর স্থানীয় সিন এল ফিল হাসপাতালে লেবাননের অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর অধীনে (আইএসএফ) আহত শিল্পীর চিকিৎসা চলছে বল ওই চিঠিতে জানানো হয়। এতে আরও বলা হয়, সন্দেহভাজন বাংলাদেশির ছবি দিয়ে প্রচারণা চালিয়ে তার সন্ধানও চেয়েছে আইএসএফ।
 
বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীতশিল্পী মমতাজ লেবাননের বৈরুতে আটকা পড়েছেন বলে জানা গেছে। সম্প্রতি একটি কনসার্টে অংশ নিতে তিনি লেবাননে যান। কনসার্টকে কেন্দ্র করে সৃষ্ট রাজনৈতিক কোন্দলে এক বাংলাদেশির হাতে আরেক বাংলাদেশি খুনের ঘটনায় আটকা পড়েছেনে তিনি।

খুনিকে ধরতে বর্তমানে অভিযান চালাচ্ছে লেবানন পুলিশ। এ ঘটনায় দেশটি থেকে ফিরতে চাওয়া সব বাংলাদেশিকে ফেরত পাঠানো হচ্ছে বিমানবন্দর থেকে। কোনো উড়োজাহাজেই বাংলাদেশি শ্রমিক তোলা হচ্ছে না কর্তৃপক্ষের নির্দেশে। এ অবস্থায় চরম বিপাকে পড়েছেন ছুটিতে দেশে আসতে চাওয়া কিংবা সেখানে যাওয়া শিল্পী-কলাকুশলীরা।

জানা যায়, গত সপ্তাহে বৈরুতে অনুষ্ঠিত শিল্পী মমতাজের অনুষ্ঠান থেকে ফেরার পথে ওই হাঙ্গামা ঘটে। সেখানে একজন নিহত হয়। অনুষ্ঠানের পরদিন দেশে ফেরার কথা থাকলেও জনপ্রিয় সঙ্গীতশিল্পী মমতাজকে এখনো লেবাননেই অবস্থান করতে হচ্ছে।

সেখানের পুলিশ সংবাদমাধ্যমকে জানান, অপরাধী ধরার পর পরিস্থিতি হালকা হবে। সবকিছু ঠিক হলে সকলে দেশে ফিরতে পারবেন।

লেবাননের বৈরুতস্থ বাংলাদেশ দূতাবাস থেকে পাঠানো এক চিঠিতে প্রবাসী কল্যাণ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ বিষয়ে বিস্তারিত বিবরণ তুলে ধরা হয়। চিঠিতে জানানো হয়, ঘটনার দিন প্রায় মধ্য রাতে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার হরষপুর গ্রামের শামসু শিকদারের ছেলে সজীব শিকদারকে (২৩) গুলি করে হত্যা করেন হানিফ ওয়াহেদ আলী নামের আরেক বাংলাদেশি। এ সময় শিল্পী নামের আরেক নারী শ্রমিকও গুলিবিদ্ধ হন। তারা সবাই শ্রমিক হিসেবে দেশটিতে গিয়েছিলেন। দূতবাস আরও জানায়, ওই সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে আওয়ামী লীগ লেবানন শাখা। স্থানীয় আওয়ামী লীগের রাজনীতি নিয়ে সজীব ও হানিফের মধ্যে বেশ কিছুদিন ধরেই কোন্দল চলছিল। এরইমধ্যে আহত শিল্পীকে নিয়েও তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। পরে সেখান থেকে ফেরার পথে বৈরুতের আয়নাল রুমানি এলাকায় এক পর্যায়ে ক্ষিপ্ত হানিফ সজীবকে লক্ষ্য করে গুলি চালান। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে মাউন্ট লেবানন হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। আর স্থানীয় সিন এল ফিল হাসপাতালে লেবাননের অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর অধীনে (আইএসএফ) আহত শিল্পীর চিকিৎসা চলছে বল ওই চিঠিতে জানানো হয়। এতে আরও বলা হয়, সন্দেহভাজন বাংলাদেশির ছবি দিয়ে প্রচারণা চালিয়ে তার সন্ধানও চেয়েছে আইএসএফ।।

– See more at: http://www.priyo.com/2015/05/17/148149#sthash.4hj0y6Hc.dpuf

এ জাতীয় আরও খবর

বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী

বাংলা‌দে‌শিদের জন্য দুই বছর পর ট্যুরিস্ট ভিসা চালু করছে ভারত

তিস্তাসহ দেশের বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪

দক্ষিণ কোরিয়াকে চমকে দিয়ে প্রথমবার নকআউটে দক্ষিণ আফ্রিকা

আসল রূপে ফিরল ব্রাজিল

লাইট বন্ধ করে সীমান্তে ৯ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

শাকিবের ‘সোলজার’-এ ক্যামিও চরিত্রে সুমন

আইন কর্মকর্তাদের পদত্যাগে ‘স্টান্টবাজি’র অভিযোগ বিএনপির

মালয়েশিয়া শ্রমবাজারে সুখবরের ইঙ্গিত

বেইজিং সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন দুপুরে

বিএনপি–সিপিসি প্রথমবারের মতো সমঝোতা স্মারক