,

শতক পেরিয়ে, শার্লক হোমসের ‘পুনর্জন্ম’!

news-image

সাহিত্য ডেস্ক : মাথায় বোলার হ্যাট। পরনে লং কোর্ট-প্যান্ট। মুখে পাইপ। শার্লক হোমস-এর ক্ষুরধার বুদ্ধি আর ড. ওয়াটসনের বিচক্ষণতা। একের পর এক রহস্যের সমাধান। একশো বছরেরও বেশি সময় ধরে গোয়েন্দা জগতে রাজত্ব চালাচ্ছে শার্লক হোমস। আর্থার কোনান ডয়েলের সৃষ্ট এই চরিত্রের জনপ্রিয়তা কখনও কখনও খোদ লেখককেও ছাপিয়ে যায়। এহেন শার্লক হোমস-এর আরও কিছু গল্প যে শতবছর ধরে আড়ালে ছিল, তা জানা ছিল না বিশ্ববাসীর। হ্যাঁ, প্রায় একশো বছর আগে আর্থার কোনান ডয়েলের শার্লক হোমস-এর আরও কিছু রহস্য গল্পের সন্ধান পেলেন এক ব্রিটিশ ইতিহাসবিদ। ৪৮ পাতার ওই মূল্যবান পাণ্ডুলিপির আবিষ্কার দুনিয়া জুড়ে আলোড়ন ফেলে দিয়েছে। ওয়াল্টার ইলিয়ট নামে অশীতিপর ব্রিটিশ ইতিহাসবিদ জানিয়েছেন, সম্প্রতি তাঁর বাড়ির কয়েকটি প্রাচীন সিন্দুকের আবর্জনা ফেলতে গিয়েই দেখতে পান একটি পাণ্ডুলিপির আকারে বই। পাতা উল্টে পড়ে রীতিমতো চমকে যান তিনি। বইটির নাম, 'শার্লক হোমস: ডিসকভারিং দ্য বর্ডার বার্ঘস'। তত্‍ক্ষণাৎ তিনি বইটি নিয়ে গবেষণা শুরু করেন। যাবতীয় তথ্য ঘেঁটে প্রমাণিত হয়েছে, এই বইটিই আর্থার কোনান ডয়েলের অপ্রকাশিত বই। ১৯০২ সালে স্কটিশ শহর সেলক্রিক শহরে ভয়াবহ বন্যা হয়। সেই বন্যার ত্রাণের তহবিল সংগ্রহের জন্যই বইটি লিখেছিলেন ডয়েল। তারপর বইটি কার্যত হারিয়ে যায়। এতদিন ছিল সবার অলক্ষ্যে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ