,

সালাহউদ্দিনকে পুশব্যাক করতে পারে ভারত

news-image

শিলং সিভিল হাসপাতালের প্রিজন সেলে চিকিৎসাধীন বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদকে পুশব্যাক করতে পারে ভারত। টাইমস অব ইন্ডিয়ার এক রিপোর্টে এ কথা বলা হয়েছে। একটি সূত্রের বরাতে পত্রিকাটি এ তথ্য প্রকাশ করেছে।
দুই মাস ধরে নিখোঁজ সালাহউদ্দিন আহমেদকে গত সোমবার মেঘালয় রাজ্যের শিলং থেকে আটক করা হয়। প্রথমে তাকে পুলিশ মানসিক হাসপাতালে নিয়ে গেলেও পরে তাকে সিভিল হাসপাতালে ভর্তি করা হয়। তিনি হার্ট এবং কিডনি সমস্যায় ভুগছেন।
স্থানীয় শীর্ষ পুলিশ কর্মকর্তা রাজীব মেহতা টাইমস অব ইন্ডিয়াকে বলেছেন, ফরেনার্স অ্যাক্টে গ্রেপ্তার সালাহউদ্দিন আহমেদ সুস্থ হয়ে উঠলে তাকে আদালতে হাজির করা হবে। সালাহউদ্দিন আহমেদের সিঙ্গাপুর যাওয়ার ইচ্ছা প্রকাশ প্রসঙ্গে তিনি বলেন, আদালতই এ ব্যাপারে সিদ্ধান্ত নিবে। তিনি বলেন, আমরা তাকে হেফাজতে নেয়ার আবেদন করবো। তার কাছে জানতে চাওয়া হবে তিনি কিভাবে ভারত এলেন অথবা কারা তাকে ভারতে আনলো।

মানবজমিন

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে