,

লেবানন আ.লীগের পদ নিয়ে দ্বন্দ্ব : নেতা খুন

news-image

লেবাননের রাজধানী বৈরুতে আওয়ামী লীগের কমিটিতে পদ পাওয়া নিয়ে দ্বন্দ্বের জেরে গুলি করে এক নেতাকে খুন করেছে প্রতিপক্ষের নেতাকর্মীরা। নিহতের নাম সজিব শিকদার (২৩)। তিনি ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার হরষপুর গ্রামের শামসু শিকদারের ছেলে। বাংলাদেশ সময় ১০ মে রোববার রাতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহতের মামা আশুগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আমির হোসেন বিষয়টি  নিশ্চিত করেছেন।

নিহদের পারিবারিক সূত্রে জানা যায়, বাংলাদেশ সময় রোববার রাতে আওয়ামী লীগের লেবানন শাখা এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। সেখানে কণ্ঠশিল্পী মমতাজ ছিলেন প্রধান শিল্পী। অনুষ্ঠান শেষে সজিব বাড়ি ফেরার পথে তাকে লক্ষ্যকরে গুলি করা হলে সেখানেই তিনি মারা যান।

তার পরিবারের দাবি, সজিব শিকদার আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। লেবাননে দলটির কমিটি গঠন নিয়ে একটি পক্ষের সঙ্গে তার বিরোধ চলে আসছিল। সেই বিরোধের জেরেই প্রতিপক্ষের লোকজন তাকে গুলি করে হত্যা করেছে।

নিহতের মামা আমির হোসেন মঙ্গলবার বিকেলে লেবাননে বসবাসরত তার এক ভগ্নিপতি (নিহতের খালু) মোবাইলে ফোন করে এ খবর জানিয়েছে বলে তিনি জানান।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা