,

গরমের ছুটি কমালো রাজধানীর বেশিরভাগ স্কুল (ভিডিও)

news-image

ক্যাম্পাস প্রতিবেদক : হরতাল-অবরোধের ক্ষতি পুষিয়ে নিতে গ্রীষ্মকালীন ছুটি কমিয়ে দিয়েছেন রাজধানীর বেশিরভাগ স্কুল কর্তৃপক্ষ। এতে অভিভাবকরা খুশি হলেও বেশিরভাগ শিক্ষার্থীরই মন খারাপ।
এ বছরের ১৪ মে থেকে দেশের সব স্কুলে গ্রীষ্মকালীন ছুটি শুরুর কথা ছিল। তবে ছুটি মেলেনি শিক্ষার্থীদের। পুরোদমে ক্লাস চলছে বেশিরভাগ স্কুলে। আম -কাঁঠালের ছুটি না পাওয়ার আক্ষেপ অনেক শিক্ষার্থীর। প্রতিবছর মে মাসের শেষ ১৪ দিন গ্রীষ্মের ছুটি দেয়া হয়। তবে এবার জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত ক্লাস না হওয়ার ক্ষতি পূরণ করতে এক সপ্তাহ ছুটি কমানোর নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
এসময় মতিঝিল সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিসেস তানজিল আশ্রফ বলেন, আমরা এক সপ্তাহ ছুটি কমিয়ে দিয়েছি। সে কারণে ১৪ মে’র বদলে ২০ মে থেকে ছুটি দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে ।
এসময় অভিভাবকরা বলেন, জানুয়ারি-ফেব্রুয়ারিতে ক্লাসই হয় নেই। সাতদিন ছুটি দেয়াতে আমাদের প্লাস পয়েন্ট। আমরা সাতদিন ছুটিতেই খুশি।
এসময় আরেক অভিভাবক বলেন, বাচ্চারা এই তিন মাস বাসায় ছিল; কম ছুটিতে কোন সমস্যা হবে না।
কিন্তু ব্যতিক্রম ছিল রাজধানীর তেজগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয়। রাজধানীর তেজগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয়ে ১৪ মে থেকেই গ্রীষ্মকালীন ছুটি শুরু হয়েছে। শ্রেণিকক্ষে সুনসান নীরবতা। শিক্ষকদের কক্ষগুলো তালাবদ্ধ।
এসময় তেজগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী বলেন, হরতাল-অবরোধে আমরা স্কুল খোলা রেখেছিলাম। তাই আমরা গ্রীষ্মের ছুটি ভোগ করতে পারছি।

https://youtu.be/u9wWa3iiovs

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ