,

উইন্ডোজ সবার জন্য ফ্রি নয়!

news-image

প্রযুক্তি ডেস্ক : সবাইকে বিনা মূল্যে উইন্ডোজ দেওয়ার যে কথা আগে বলেছিল তা থেকে সরে আসছে মাইক্রোসফট। মাইক্রোসফট কর্তৃপক্ষ নতুন করে সিদ্ধান্ত নিয়েছে যে, পাইরেটেড সফটওয়্যার ব্যবহারকারীদের কাছে উইন্ডোজ ১০ এর হালনাগাদ বিনা মূল্যে সরবরাহ করবে না তারা।

এ বছরের শেষ দিকে উইন্ডোজ সফটওয়্যারের সর্বশেষ সংস্করণ উইন্ডোজ ১০ উন্মুক্ত করবে মাইক্রোসফট। এর আগে মাইক্রোসফট ঘোষণা দিয়েছিল যে, উইন্ডোজ ৭ ও উইন্ডোজ ৮.১ ব্যবহারকারীরা বিনা মূল্যে উইন্ডোজ ১০ হালনাগাদ করে নিতে পারবেন। এ ছাড়াও যাঁরা পাইরেটেড উইন্ডোজ ব্যবহার করছেন তাঁরাও এই হালানাগাদের সুযোগ পাবেন বিনা মূল্যে। কিন্তু প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের বৃহত্তম সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠানটি পাইরেটেড সফটওয়্যার ব্যবহারকারীদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। মাইক্রোসফটের সর্বশেষ উইন্ডোজ সফটওয়্যার ব্যবহার করতে হলে তাদের অর্থ খরচ করে কিনেই ব্যবহার করতে হবে।

মাইক্রোসফট জানিয়েছেন, উইন্ডোজ ১০ হালনাগাদ করে নেওয়ার ক্ষেত্রে তারা আকর্ষণীয় কিছু অফার আনার পরিকল্পনা করছে যাতে পাইরেটেড সফটওয়্যার ব্যবহারকারীরা অফিশিয়াল সংস্করণটিকে বেছে নিতে পারেন।

মাইক্রোসফট জানিয়েছে, উইন্ডোজ ১০ এর পাইরেটেড সফটওয়্যার ব্যবহার করলে মাইক্রোসফট ডেস্কটপে একটি ওয়াটারমার্ক দেখাবে যাতে সেটি পাইরেটেড সফটওয়্যার সেটি ব্যবহারকারী বুঝতে পারেন।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ