,

নববর্ষে নারী লাঞ্ছিতদের ধরিয়ে দিতে পুলিশের পুরস্কার ঘোষণা

news-image

এ বাংলা বছরের প্রথম দিনে (পহেলা বৈশাখ) ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের টিএসসি এলাকায় বিকেলে নারী লাঞ্ছনার ঘটনায় আটজনকে শনাক্ত করা হয়েছে। তাদের ধরিয়ে দিতে পারলে প্রত্যেকের জন্য এক লাখ টাকা  করে পুরস্কার দেওয়া হবে। ভিডিও ফুটেজ দেখে এ আটজনকে শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক এ. কে. এম. শহীদুল হক।

রোববার বেলা পৌনে ১২টায় রাজধানীর পুলিশ সদর দফতরের কনফারেন্স রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। এবারের পহেলা বৈশাখের বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় নারী লাঞ্ছনার ঘটনা ঘটে। এ নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে সংবাদ প্রকাশিত ও ভিডিও প্রচার হলে তুমুল আলোড়ন সৃষ্টি হয়। প্রথমে পুলিশের পক্ষ থেকে এ ধরনের ঘটনা ঘটেছে কিনা সে বিষয়ে সন্দেহ প্রকাশ করা হয়। এ সব বিষয় নিয়ে পরবর্তীতে সংবাদমাধ্যম ও সামাজিক সাইট ফেসবুকে তুমুল সমালোচনার ঝড় ওঠে।

অবশেষে, রোববার পুলিশের মহাপরিদর্শক এ.কে.এম. শহীদুল হক পুলিশ সদর দফতরে সংবাদ সম্মেলনে নারী লাঞ্ছনার ঘটনা স্বীকার করে জানান যে, ভিডিও ফুটেজ দেখে নারী লাঞ্ছনার সঙ্গে আটজনকে শনাক্ত করা হয়েছে।

এদের ধরিয়ে দিতে পারলে প্রত্যেকের জন্য এক লাখ টাকা করে পুরস্কার দেওয়া হবে। 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ